1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
Logo

যুক্তরাজ্যে কেন শুধু এনসিপি নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ করছেন আ.লীগের নেতা-কর্মীরা

রিপোর্টারের নাম:
  • আপডেট: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে যুক্তরাজ্য সফরে যাওয়া জুলাই গণ-অভ্যুত্থানের ছাত্রনেতাদের বিরুদ্ধে একাধিকবার বিক্ষোভ করেছেন আওয়ামী লীগের (বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ) সমর্থকেরা। সর্বশেষ যুক্তরাজ্য সফররত এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের অনুষ্ঠান ঘিরেও আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নেতা-কর্মীদের বিক্ষোভের খবর পাওয়া গেছে।স্থানীয় সময় গত শনিবার সন্ধ্যায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বাংলা সোসাইটির আয়োজনে নাহিদ ইসলামের একটি অনুষ্ঠানের বাইরে যুক্তরাজ্য যুবলীগের নেতা-কর্মীরা বিক্ষোভ করেন এবং তাঁকে হেনস্তা করার চেষ্টা চালান। সেখানে উপস্থিত এনসিপি নেতা–কর্মীদের তৎপরতায় তাঁদের সেই চেষ্টা সফল হয়নি। অপ্রীতিকর কোনো ঘটনা ছাড়াই সেখান থেকে চলে যান নাহিদ ইসলাম। ২০২৫ সালের ১২ সেপ্টেম্বর মধ্য লন্ডনে তৎকালীন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে বহনকারী গাড়ি মনে করে বাংলাদেশ হাইকমিশনের এই গাড়িতে ডিম নিক্ষেপ করেন আওয়ামী লীগের নেতা–কর্মীরাবাংলাদেশ সময় সোমবার গভীর রাতে এই প্রতিবেদন লেখার সময় পূর্ব লন্ডনের মেফেয়ার ভেন্যুতে নাহিদ ইসলামকে নাগরিক সংবর্ধনা দেওয়া হচ্ছে। তাঁর সংবর্ধনা স্থলের বাইরে বিক্ষোভ এবং প্রতিবাদ কর্মসূচি পালন করছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের কর্মী ও সমর্থকেরা। সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। তাছাড়া নাহিদ ইসলামের নিরাপত্তায় প্রাইভেট সিকিউরিটি ফোর্স ভাড়া করা হয়েছে।এর আগেও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহর সফর ঘিরেও ডিম নিক্ষেপ, বাধা দেওয়ার চেষ্টা ও উত্তেজনার ঘটনা ঘটেছে। অথচ একই সময়ে জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া বিএনপি ও জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারাও যুক্তরাজ্য সফর করেছেন। তাঁদের ক্ষেত্রে এনসিপির নেতাদের মতো প্রকাশ্য প্রতিরোধের কোনো ঘটনা ঘটেনি।যুক্তরাজ্যে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর শাখা ও সহযোগী সংগঠন রয়েছে। বিএনপি ও আওয়ামী লীগের পাশাপাশি ভিন্ন সাংগঠনিক পরিচয়ে জামায়াতে ইসলামীর সমর্থকদেরও রাজনৈতিক তৎপরতা রয়েছে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে কেন্দ্র করে এসব সংগঠন নিয়মিত সভা-সমাবেশ ও প্রতিবাদ কর্মসূচি পালন করে। অতীতে বাংলাদেশের সরকারপ্রধানদের যুক্তরাজ্য সফর ঘিরেও বিরোধী দলগুলোর বিক্ষোভ হয়েছে। খালেদা জিয়া ও শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে তাঁদের সফরের সময়…

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira