1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
Logo

নাশকতাকারীদের ‘টার্গেট’ এখন রাষ্ট্রীয় স্থাপনা

রিপোর্টারের নাম:
  • আপডেট: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় মঙ্গলবার হামলা চালিয়ে আগুন দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। আগুনে পুলিশের আটটি গাড়ি ও আটটি মোটরসাইকেল পুড়ে গেছে। হামলায় আহত হয়েছেন সাতজন পুলিশ সদস্য। তাঁরা এখন হাসপাতালে চিকিৎসাধীন।শুধু গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা পুড়িয়ে দেওয়ার ঘটনা নয়, এর আগে ঢাকার পল্লবী থানা ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডির) কার্যালয় লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।সংশ্লিষ্ট সূত্র বলছে, নাশকতাকারীরা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাকে ‘টার্গেট’ (নিশানা) করে হামলা করছে। সামনের দিনগুলোতে হামলার ক্ষেত্রে তারা থানা ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা করার পরিকল্পনা করছে। সড়ক ও নৌ যোগাযোগ বিচ্ছিন্ন করারও পরিকল্পনা রয়েছে তাদের। পুলিশ বলছে, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। মহাসড়কগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে।মঙ্গলবার পর্যন্ত ১১ দিনে দেশের বিভিন্ন স্থানে ৫৭টি পরিবহনে অগ্নিসংযোগ এবং ৭০টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৩৫টি মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৬০ জনকে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ৭ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত সারা দেশে এসব নাশকতার ঘটনা ঘটে। এ সময় ককটেল বিস্ফোরণে পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া পুলিশের দুটি স্থাপনায়ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আজ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক খুদে বার্তায় জানানো হয়, গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৭১ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাশকতায় জড়িত থাকার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।গোপালগঞ্জে রামদা ও চাইনিজ কুড়াল হাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের মহড়া। রোববার দুপুরেপুলিশ সদর দপ্তরের মুখপাত্র সহকারী মহাপরিদর্শক (এআইজি) কামারুম মুনিরা প্রথম আলোকে বলেন, নিষিদ্ধঘোষিত কোনো সংগঠনের কর্মসূচির নামে কেউ যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জননিরাপত্তা বিঘ্নিত করা, নাশকতা, সহিংসতা বা জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করে, তাহলে পুলিশ প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।পুলিশের এই কর্মকর্তা বলেন, কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য পরিস্থিতি বিবেচনায় পুলিশের গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা প্রস্তুতি থাকবে। জনগণের জানমাল ও সরকারি-বেসরকারি সম্পদ রক্ষায় পুলিশ সতর্ক থাকবে। তবে কোনো…

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira