1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
Logo

ট্রাইব্যুনাল সাজা দেওয়ায় গোপালগঞ্জ-গাজীপুরে আন্দোলন হলেও গুলি করা হয় না: প্রসিকিউটর

রিপোর্টারের নাম:
  • আপডেট: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অপরাধীদের সাজা দেওয়ার কারণে গোপালগঞ্জ ও গাজীপুরে আন্দোলন হলেও মানুষের ওপর গুলি করা হয় না বলে উল্লেখ করেছেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২–এ একটি মামলার শুনানিতে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সচিব মো. জাহাংগীর আলম এবং একই বিভাগের সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের একটি মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর শুনানির দিন ধার্য ছিল বুধবার। ট্রাইব্যুনাল–২–এ চলা এই মামলায় আসামি দুজনের বিরুদ্ধে জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। এ মামলায় এদিন প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ) ও আসামিপক্ষ বক্তব্য উপস্থাপন করেছে।আসামি দুজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন জানিয়ে শুনানিতে প্রসিকিউশনের পক্ষে গাজী মোনাওয়ার বলেন, আসামি জাহাংগীর আলম আইন মেনে সবকিছু করেছেন, এ কথা সঠিক নয়। জুলাই গণ–অভ্যুত্থানের সময় তিনি জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছিলেন। ২০২৪ সালের ১ আগস্ট জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের তৎকালীন সচিব জাহাংগীর আলমের সই ছিল।প্রসিকিউটর গাজী মোনাওয়ার বলেন, গোপালগঞ্জ ও গাজীপুরে এখন যা হচ্ছে, সেখানে কিন্তু গুলি করা হয় না। জুলাই গণ–অভ্যুত্থানের সময় কারফিউ জারি করার উদ্দেশ্য ছিল মানুষ হত্যা করা। শিক্ষার্থীদের হত্যা করলে চাপ তৈরি হতো। কিন্তু আন্দোলনকারীদের জামায়াত–শিবির বলে হত্যা করলে তখন এতটা চাপে পড়তে হতো না। এসব বিবেচনায় আন্দোলন দমনের জন্য জামায়াত–শিবিরকে নিষিদ্ধ করা হয়, যাতে আন্দোলনকারীদের হত্যা করে জামায়াত–শিবির বলা যায়।এর জবাবে শুনানিতে আসামি জাহাংগীর আলমের আইনজীবী বলেন, জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত ছিল রাজনৈতিক; এটি জাহাংগীর আলমের সিদ্ধান্ত ছিল না। ওই প্রজ্ঞাপন জারি করে তিনি শুধু সরকারি দায়িত্ব পালন করেছেন। এ জন্য তাঁকে দায়ী করা যায় না।জাহাংগীর আলমের আইনজীবী আরও বলেন, গণ–অভ্যুত্থানের সময় অভিযান পরিচালনার জন্য তাঁর মক্কেলের কোনো কর্তৃত্ব ছিল না। তিনি কেবল সরকারি দায়িত্ব পালন করেছেন। এমন কোনো প্রমাণ পাওয়া যায়…

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira