1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
Logo

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই সমঝোতা জরুরি

রিপোর্টারের নাম:
  • আপডেট: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

আর কয় দিন পরই (১২ ডিসেম্বর) বাংলাদেশ-ভারতের মধ্যে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। নতুন কোনো চুক্তি হওয়া বা পুরোনো চুক্তির নবায়নের কথা শোনা যাচ্ছে না। অন্তর্বর্তীকালীন কোনো ব্যবস্থায় দুই দেশ রাজি হচ্ছে কি না, তা-ও অস্পষ্ট। মুহূর্তটা উদ্বেগের, তবে ভাটিতে মানুষ এখনো আশায় আছে।প্রথম গঙ্গা চুক্তি হয় ১৯৭৭ সালে। ‘ফারাক্কা’ ইস্যুতে তার আগের দু-তিন বছরের উত্তপ্ত রাজনৈতিক অবস্থা বয়োজ্যেষ্ঠদের মনে আছে নিশ্চয়ই। গত শতাব্দীর শেষ দশকেও চুক্তিহীন কিছু বছর গেছে। সে সময়ও পানির রাজনীতি ছিল প্রবল, কিন্তু বাংলাদেশ অংশে গঙ্গার শাখানদীগুলো মরতে শুরু করে। এবারের চুক্তিহীন অবস্থা হতে পারে এসব ক্ষীণকায় নদীর জন্য কফিনে শেষ পেরেকের মতো।এই লেখা যখন লিখছি, তখন নতুন চুক্তির জন্য আর হাতে যথেষ্ট সময় নেই। বিকল্প থাকছে পুরোনো চুক্তির মূল শর্তগুলো নিয়ে একটা সাময়িক সমঝোতা স্মারক বা চুক্তিটি দু-তিন বছরের জন্য নবায়ন করা, যার সুযোগ ১২ নম্বর অনুচ্ছেদে আছে। দুই সরকার কি সে রকম কোনো আলোচনায় আছে? সে রকম কিছু করবে?গ্যারান্টি ক্লজসহ নতুন গঙ্গা চুক্তি করাটাই আমাদের জন্য ভালোগঙ্গা চুক্তির আলোচনায় দুই দেশের সম্পর্কও প্রভাব ফেলছেবাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত যাওয়া না-যাওয়ার টানাপোড়েনে সে রকম আপৎকালীন সমঝোতা স্মারকের সম্ভাবনা হাতছাড়া হলে এদিকের প্রাণ-প্রকৃতির জন্য সেটা হবে আত্মঘাতী। যেকোনো খারাপ ধরনের চুক্তিও চুক্তিহীন অবস্থার চেয়ে ভালো; বিশেষ করে ভাটিতে। বাংলাদেশ সরকার বলছে, তারা নতুন চুক্তি চায়। সেটায় নিশ্চয়ই ১৯৯৬ সালের চুক্তির চেয়ে বাড়তি কিছু থাকতে হবে। আবার একই সঙ্গে সেখানে ১৯৭৭ সালের চুক্তির চেয়েও বাড়তি কিছু থাকতে হবে। সে ক্ষেত্রে উভয় চুক্তির তুলনামূলক আলোচনা দরকার। প্রথম চুক্তিটি ছিল ৫ বছরের জন্য। দ্বিতীয়টি ৩০ বছরের জন্য। নিঃসন্দেহে দ্বিতীয়টি ছিল অগ্রগতি, তবে ভবিষ্যতে স্থায়ী চুক্তি হলে ভালো হয়। মাঝে মাঝে যার পর্যালোচনার সুযোগ থাকলেই হলো। আগের উভয় চুক্তি হয়েছিল শুকনো মৌসুমের ৫ মাসের (জানুয়ারি-মে) সমাধান হিসেবে। ভবিষ্যতের চুক্তি সারা বছরের জন্য হওয়া ভালো। তাতে বন্যার সময় করণীয়ও যুক্ত হবে।…

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira