1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
Logo

পানি নেই, খাবারের সংকট, প্রশান্ত মহাসাগরের ছোট্ট দ্বীপের মানুষের কী হবে

রিপোর্টারের নাম:
  • আপডেট: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

প্রশান্ত মহাসাগরের ছোট্ট দ্বীপ আহুস। দ্বীপটির চারপাশে নীল সমুদ্র, আছে সবুজ গাছপালা। অথচ সেখানকার মানুষের জীবন এখন ভয়াবহ সংকটে। শুকিয়ে গেছে পানির কূপ ও ঝরনা। এখানে বৃষ্টির পানিও দূষিত। খাবারের অভাবে অনেক পরিবার দিন কাটাচ্ছে প্রায় না খেয়ে। তীব্র গরমে মাছ ধরতে সমুদ্রে যাওয়াও কঠিন হয়ে পড়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব কীভাবে মানুষের জীবন কেড়ে নিতে পারে, আহুস দ্বীপ তারই উদাহরণ।দ্বীপটি পাপুয়া নিউগিনির উত্তরাঞ্চলে অবস্থিত। প্রশান্ত মহাসাগরের এই দ্বীপের মানুষের জীবন বহু প্রজন্ম ধরে মাছ ধরাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। মাছ ধরে নিজেদের খাবারের জোগান দেওয়ার পাশাপাশি প্রতিবেশী দ্বীপের মানুষের সঙ্গে মাছ বিনিময় করেও চলত এখানকার বাসিন্দাদের সংসার। কিন্তু এবারের ভয়াবহ খরা সেই জীবনযাত্রা বদলে দিয়েছে।পাপুয়া নিউগিনি ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিস্তীর্ণ অঞ্চল এখন শক্তিশালী এল নিনোর প্রভাবে তীব্র গরম ও খরার মুখে পড়েছে। বৃষ্টি হচ্ছে খুব কম। পানির উৎসগুলো শুকিয়ে যাচ্ছে। প্রতিবেশী বড় দ্বীপ ম্যানুসের বাজারেও খাবারের সংকট দেখা দিয়েছে। আহুসের জেলেদের জালে মাছও উঠছে কম।ইউনিভার্সিটি অব সিডনির সমুদ্রবিষয়ক গবেষক অধ্যাপক জশ সিনার প্রায় ২৫ বছর ধরে দ্বীপটি নিয়ে গবেষণা করছেন। গত অক্টোবরে তাঁর সহগবেষকেরা সেখানে গিয়ে এক অচেনা দৃশ্য দেখেন। সাধারণত গবেষকদের স্বাগত জানাতে দ্বীপের মানুষ নাচগান ও খাবারের আয়োজন করেন। এবার দ্বীপটিকে মনে হয়েছে জনশূন্য। ঘরের ভেতর মানুষ মেঝেতে শুয়ে আছেন। গরমে শরীরের শক্তি ও পানির অপচয় কমানোর চেষ্টা করছেন।পৃথিবীর ইতিহাসে অন্যতম উষ্ণ বছর হতে যাচ্ছে ২০২৬একদিন বৃষ্টি হলো। দ্বীপের মানুষ ভেবেছিলেন, এবার হয়তো পানির সংকট কিছুটা কাটবেপরিস্থিতি এত খারাপ যে স্কুলের সময় কমিয়ে অর্ধেক করা হয়েছে। গরমে শিক্ষার্থীদের পক্ষে দীর্ঘ সময় শ্রেণিকক্ষে থাকা কঠিন। মাছ ধরাও কমে গেছে। কারণ, মাছ ধরতে প্রচুর শারীরিক পরিশ্রম করতে হয়। অথচ মানুষের শরীরে পানির ঘাটতি, খাবারের অভাব আর অসহনীয় গরম।একদিন বৃষ্টি হলো। দ্বীপের মানুষ ভেবেছিলেন, এবার হয়তো পানির সংকট কিছুটা কাটবে। কিন্তু সেই বৃষ্টিও কাজে লাগানো গেল না। বোর্নিও অঞ্চলের বনাঞ্চলে দাবানলের…

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira