1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
Logo

ব্রাজিল থেকে তাহিতি—ফুটবল খেললেন ছয় মহাদেশে, শেষ গন্তব্যে যত নাটক

রিপোর্টারের নাম:
  • আপডেট: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

ছয় ডলার। ছয় নম্বর জার্সি। ছয় মহাদেশ।সংখ্যাগুলোর মিল দেখে মনে হতে পারে, কেউ বুঝি ছক কষে সাজিয়েছে। আসলে সাজিয়েছেন সের্জিও বারবোসা, তবে ছক কষে নয়। সাজিয়েছেন সস্তা ফ্লাইটের টিকিট আর হোয়াটসঅ্যাপের একটা গ্রুপ দিয়ে। সেই গ্রুপের তিন শ সদস্য প্রত্যেকে মাসে তাঁকে ছয় ডলার করে দেন, আর বিনিময়ে ঠিক করে দেন বারবোসা কোন ক্লাবে খেলবেন, জার্সিতে কত নম্বর থাকবে।এবার তাঁরা ঠিক করেছিলেন ছয়। কারণ ছয় নম্বর কনফেডারেশন ওশেনিয়ায় খেলা বাকি ছিল তাঁর।সেই ছয় নম্বর কনফেডারেশনে খেলতে গত ২১ সেপ্টেম্বর ব্রাজিল থেকে তাহিতিতে যান বারবোসা। এরপর ক্লাব খোঁজার দৌড়ঝাঁপ, ফিফার কাছে লিগের বৈধতা যাচাই, চুক্তির শেষ দিনের নাটক, এমনকি সাইক্লোনে আটকে পড়ে দেশে ফেরার টিকিটের দাম বেড়ে যাওয়ার মতো রোমাঞ্চকর সব অভিজ্ঞতার মুখোমুখি হন তিনি। রোমাঞ্চকর অবশ্য তার আগের গল্পও। মাসে ২০০ ডলারের ফুটবলারছোটবেলায় ব্রাজিলের অন্যতম বড় ক্লাব ফ্লামেঙ্গোর বয়সভিত্তিক দলে খেলতেন বারবোসা। তখন স্বপ্ন ছিল, কয়েক বছরের মধ্যে বড় ফুটবলার হবেন। থাকবে দামি গাড়ি, বড় বাড়ি। খেলা দেখা যাবে টেলিভিশনে। কিন্তু ফ্লামেঙ্গোর মূল দলেই ঠিকমতো জায়গা করে নিতে পারেননি। সেখানে তখন প্রতিভাবান সব ফুটবলার। যার মধ্যে ছিলেন বিশ্বকাপজয়ী কিংবদন্তি রোনালদিনিও–ও।২০১১ সালে ফ্লামেঙ্গো ছাড়ার পর ব্রাজিলের নিচের সারির বিভিন্ন দলে খেলতে শুরু করেন বারবোসা। কিন্তু সেখানেও সুযোগ মিলছিল না নিয়মিত। ইএসপিএনকে বারবোসা বলছিলেন, ‘মাসে ২০০ ডলারের মতো বেতনে খেলতাম, কখনো কখনো সেই টাকাও পেতাম না। নিজেকে বলেছিলাম, এ তো ফুটবল নয়! টেলিভিশনে যে খেলাটা দেখেছি, এটা সেই খেলা নয়!’২০১৫ সালে সুযোগ আসে কোস্টারিকায় খেলার। বেতনের অঙ্ক পর্যন্ত জানতে চাননি, সরাসরি বিমানে উঠে পড়েন। মধ্য আমেরিকার দেশটিতে লিমন ক্লাব দিয়ে শুরু হয় তাঁর বিদেশযাত্রা। পরে গুয়াতেমালার কোমুনিকাসিওনেসের রিজার্ভ দল এবং হন্ডুরাসের জুটিকালপায়ও খেলেছেন। এরপর আর ব্রাজিলের কোনো ক্লাবে ফেরা হয়নি।নেপালের লিগে ধনগড়ি ক্লাবে খেলেছেন বারবোসাচার মহাদেশ পেরিয়ে আফ্রিকায় পা ভাঙলকোস্টারিকার পর বারবোসার গন্তব্য ছিল এশিয়া। লাওস, কম্বোডিয়া হয়ে ২০১৯ সালে নাম লেখান…

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira