1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
Logo

স্বীকৃতি সবার প্রাপ্য—সরকারি চাকরি নয়, অবদানই হোক মর্যাদার মাপকাঠি

রিপোর্টারের নাম:
  • আপডেট: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

স্বীকৃতি কার না ভালো লাগে? মানুষ তার জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই কোনো না কোনোভাবে স্বীকৃতি পাওয়ার প্রত্যাশা নিয়ে কাজ করে। স্বীকৃতির ধরন হয়তো ব্যক্তি, পেশা, প্রতিষ্ঠান কিংবা পরিস্থিতিভেদে ভিন্ন হতে পারে; কিন্তু নিজের কাজ, যোগ্যতা, শ্রম ও অবদানের জন্য স্বীকৃতি পাওয়ার আকাঙ্ক্ষা মানুষের একেবারেই স্বাভাবিক একটি মানসিক চাহিদা। স্বীকৃতি পাওয়ার আশা করা অন্যায় নয়; বরং একটি সুস্থ সমাজে যোগ্যতা ও অবদানের যথাযথ স্বীকৃতি দেওয়াটাই হওয়া উচিত সামাজিক সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।একটু ভেবে দেখলেই বিষয়টি আরও পরিষ্কার হয়। একজন মানুষ কেন পড়াশোনা করে? কেন বছরের পর বছর পরিশ্রম করে ভালো ফলাফল অর্জন করতে চায়? কেন উচ্চশিক্ষা নিয়ে বড় বড় ডিগ্রি অর্জনের স্বপ্ন দেখে? প্রত্যেক মানুষেরই কোনো না কোনো স্বপ্ন থাকে—ভালো চাকরি করবে, ব্যবসা করবে, নিজের অবস্থার পরিবর্তন করবে, পরিবারকে সচ্ছল করবে কিংবা আরও ভালো জীবনযাপনের আশায় কোনো উন্নত দেশে পাড়ি জমাবে। অর্থাৎ শিক্ষা ও কর্মজীবনের পেছনে ব্যক্তিগত উন্নতির পাশাপাশি সামাজিক স্বীকৃতি পাওয়ার আকাঙ্ক্ষাও কম গুরুত্বপূর্ণ নয়।আমাদের দেশের বাস্তবতায় অবশ্য শিক্ষিত তরুণদের একটি বড় অংশের সবচেয়ে কাঙ্ক্ষিত গন্তব্য হচ্ছে সরকারি চাকরি, বিশেষ করে বিসিএস ক্যাডার হওয়া। এর পেছনে অনেক কারণ রয়েছে। চাকরির নিরাপত্তা, সামাজিক মর্যাদা, নির্দিষ্ট ক্যারিয়ার কাঠামো, অবসরকালীন সুবিধা, ক্ষমতার পরিধি এবং সর্বোপরি সামাজিক ও প্রশাসনিক প্রটোকল—সবকিছু মিলিয়েই সরকারি চাকরি, বিশেষ করে ক্যাডার সার্ভিস, তরুণদের কাছে অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠেছে।এর মধ্যে ইতিবাচক কারণ যেমন আছে, তেমনি ক্ষমতা ও প্রভাবের আকাঙ্ক্ষাও কোনো কোনো ক্ষেত্রে কাজ করে। তবে সবাইকে একই পাল্লায় মাপা ঠিক হবে না। সরকারি চাকরিতে অসংখ্য সৎ, দক্ষ, দেশপ্রেমিক ও দায়িত্বশীল কর্মকর্তা-কর্মচারী রয়েছেন, যারা নিজেদের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করছেন। তাদের অবদান অবশ্যই সম্মানের দাবি রাখে।কিন্তু প্রশ্নটি অন্য জায়গায়।সরকারি চাকরি না করলেই কি একজন মানুষের যোগ্যতা, মেধা, শ্রম ও সামাজিক অবদান কমে যায়?আমাদের সামাজিক বাস্তবতায় মনে হয়, অনেক ক্ষেত্রেই আমরা অজান্তে এমন একটি ধারণা তৈরি করে ফেলেছি। বিশেষ করে একজন মেধাবী…

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira