1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
Logo

ইসরায়েলি সেনাবাহিনীতে আত্মহত্যা ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ, বর্তমান–সাবেক মিলিয়ে ৪০ জনের আত্মহত্যা

রিপোর্টারের নাম:
  • আপডেট: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ইসরায়েলি সামরিক বাহিনীতে কর্মরত মোট ২৩ জন সদস্য আত্মহত্যা করেছেন। ২০১০ সালের পর সেনাবাহিনীতে এই সংখ্যা সর্বোচ্চ বলে গতকাল সোমবার জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎস। গত এক বছরে সামরিক বাহিনী থেকে অব্যাহতি পাওয়ার পরপর আরও ১৭ জন সেনা আত্মহত্যা করেছেন। এর ফলে কর্মরত ও সাবেক মিলিয়ে আত্মহননকারী সেনার মোট সংখ্যা দাঁড়িয়েছে ৪০ জনে। আত্মহত্যার এই ঘটনা শুধু ইসরায়েলের সামরিক বাহিনীতেই সীমাবদ্ধ নয়। হারেৎসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৬ সালে পাঁচজন পুলিশ কর্মকর্তাও আত্মহত্যা করেছেন।প্রতিবেদনে উদ্ধৃত ইসরায়েলি সামরিক বাহিনীর আনুষ্ঠানিক তথ্য অনুযায়ী, ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার পর থেকে এ পর্যন্ত ৭৩ জন কর্মকর্তা ও সেনা আত্মহত্যা করেছেন।তবে যুদ্ধের কারণে প্রকৃত আত্মহত্যার সংখ্যা আরও অনেক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ, সামরিক বাহিনীর এই পরিসংখ্যানে কেবল বাহিনীতে কর্মরত অবস্থায় আত্মহত্যা করা সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে।হাইফা বিশ্ববিদ্যালয়ের একজন মানসিক স্বাস্থ্যবিষয়ক শিক্ষাবিদ হারেৎসকে বলেন, এই যুদ্ধে অংশগ্রহণকারী সেনাদের মানসিক চাপ এবং চরম ক্লান্তির মাত্রার দিক থেকে এটি একটি নজিরবিহীন ঘটনা।ওই শিক্ষাবিদ আরও বলেন, আত্মহত্যার হারের ক্ষেত্রে আগামী বছরগুলো অত্যন্ত সংকটপূর্ণ, এমনকি ভয়াবহও হতে পারে।‘ইহুদি সন্ত্রাসবাদ’ নিয়ে সতর্ক করলেন ইসরায়েলি কর্মকর্তাঅধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের হামলাগুলো সুসংগঠিত। এর সঙ্গে হাজার হাজার মানুষ জড়িত বলে সতর্ক করেছেন ইসরায়েলের একজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা। সোমবার ইসরায়েলের চ্যানেল ১২ নিউজ এ খবর জানিয়েছে।‘হিলটপ ইয়ুথ’ নামে পরিচিত অবৈধ বসতি স্থাপনকারী সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি ইঙ্গিত করে ওই কর্মকর্তা বলেন, এগুলো সুসংগঠিত সন্ত্রাসী সংগঠন। আরবদের বিতাড়িত করার একটি নির্দিষ্ট এজেন্ডা তাদের রয়েছে এবং তারা সেটি বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে।কর্মকর্তা আরও যোগ করেন, এটি ইহুদি সন্ত্রাসবাদ। উদ্বেগের বিষয় হলো এর ব্যাপকতা। এখানে শত শত নয়, ইতিমধ্যে কয়েক হাজার মানুষ যুক্ত হয়েছে। এটি কোনো ক্ষুদ্র দল নয়; বরং এটি এমন এক বিশাল জনগোষ্ঠীতে পরিণত হয়েছে, যারা কোনো আইন মানে না।ইসরায়েলি সেনাদের সঙ্গে এভাবে…

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira