1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
Logo

ইরানে হামলা নিয়ে নেতানিয়াহুর তোড়জোড় কিসের ইঙ্গিত, আইজেনকট কি বড় ঝামেলায় পড়ছেন

রিপোর্টারের নাম:
  • আপডেট: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

ইরানে নতুন করে বড় ধরনের সামরিক হামলা চালাতে চাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাঁর এ তোড়জোড় নিয়ে প্রশ্ন উঠেছে। সমালোচকেরা মনে করছেন, ক্ষমতায় টিকে থাকতেই ইরানে আবার হামলা চালাতে চাচ্ছেন নেতানিয়াহু। এর পেছনে অন্য কোনো কারণ থাকার সুযোগ নেই।ইসরায়েলের নির্বাচনের পর নেতানিয়াহু এখন অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। নির্বাচনে তাঁর জোট পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। এমন পরিস্থিতিতে বিরোধীদের সঙ্গে নিয়ে জাতীয় ঐক্যের সরকার গঠনের কথা বলছেন তিনি। তবে এ প্রচেষ্টা এখনো সফলতার মুখ দেখেনি। সব মিলিয়ে তিনি বড় রাজনৈতিক চাপে রয়েছেন। ইরানে নতুন করে হামলার পক্ষে যুক্তি তুলে ধরতে গিয়ে নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। পাশাপাশি হোয়াইট হাউস, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ ও যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য প্রতিনিধিও পাঠিয়েছেন বলে জানিয়েছেন বিষয়টি সম্পর্ক অবগত কর্মকর্তারা। কিন্তু ইরানে এখনই এই হামলার প্রয়োজন কেন, এ হামলা থেকে কী অর্জন হবে কিংবা নতুন করে হামলা আঞ্চলিক সংঘাতে রূপ নিলে, তা কীভাবে নিয়ন্ত্রণে রাখা যাবে—এসব বিষয়ে ইসরায়েলের নাগরিকদের এখনো কিছুই জানাননি নেতানিয়াহু। বিশ্লেষকেরা বলছেন, ইরানে নতুন হামলা ইসরায়েলের নাকি নেতানিয়াহুর স্বার্থ রক্ষা করবে, তা স্পষ্ট নয়।তেল আবিবের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজে ইরান বিষয়ক গবেষণার প্রধান রাজ জিমট বলেন, ইসরায়েলের নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে আলোচনা থেকে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে ইরানের সামরিক সক্ষমতা ক্রমেই ইসরায়েলের বড় হুমকি হয়ে উঠছে। ফলে অদূর ভবিষ্যতে ইরানে আগাম সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়ে তাঁদের মধ্যে ঐকমত্য বাড়ছে।তবে এমন পদক্ষেপ কখন নেওয়া উচিত সে বিষয়ে সন্দেহ আছে গবেষক রাজ জিমটের। তিনি বলেন, ইসরায়েলের নিরাপত্তা কর্মকর্তারা আগাম সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়ে একমত এটা ঠিক। তবে কখন নেওয়া হবে, সে বিষয়ে ঐকমত্য নেই। জিমটের ভাষায়, ‘এ জন্য এখনই কি সত্যিই পদক্ষেপ নেওয়া প্রয়োজন? আমার সন্দেহ আছে।’ইয়াশার পার্টির প্রধান গাদি আইজেনকট। তেল আবিব, ইসরায়েল, ২৮ অক্টোবর ২০২৬ নেতানিয়াহু যে কোনো কিছু করতে পারেনইসরায়েলিদের মধ্যে এখন একটি ধারণা…

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira