1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
Logo

চীনের মহাকাশ স্টেশনে প্রথম বিদেশি হিসেবে যাচ্ছেন পাকিস্তানি পাইলট

রিপোর্টারের নাম:
  • আপডেট: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

চীনের নিজস্ব মহাকাশ স্টেশন ‘তিয়ানগং’-এ প্রথম কোনো বিদেশি নাগরিক হিসেবে যাচ্ছেন পাকিস্তানের পাইলট জিশান আলী (৪০)। একই সঙ্গে তিনি হতে যাচ্ছেন মহাকাশে পাড়ি দেওয়া প্রথম পাকিস্তানি নাগরিক। বুধবার উত্তর-পশ্চিম চীনের জিউকুয়ান কেন্দ্র থেকে তিনি ‘শেনঝৌ-২৪’ মহাকাশযানে চড়ে রওনা দেবেন। এই মহাকাশযানটিকে বহন করবে একটি ‘লং মার্চ-২এফ’ রকেট। তিন সদস্যের এই মিশনে জিশান আলীর সঙ্গে থাকছেন চীনা কমান্ডার তাং হংবো ও ফ্লাইট প্রকৌশলী উ ই। বর্তমানে পৃথিবীর কক্ষপথে ভাসমান মহাকাশ স্টেশন রয়েছে কেবল দুটি। একটি হলো যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার নেতৃত্বাধীন ‘আন্তর্জাতিক মহাকাশ স্টেশন’ (আইএসএস), যেখানে রাশিয়া, ইউরোপ, জাপান ও কানাডাসহ বেশ কয়েকটি দেশ যুক্ত রয়েছে। অপরটি হলো সম্পূর্ণ চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি মহাকাশ স্টেশন ‘তিয়ানগং’ (যার অর্থ স্বর্গের প্রাসাদ), যা ২০২২ সাল থেকে পুরোপুরি সচল রয়েছে।তিন সদস্যের এই অভিযানে জিশান আলী পেলোড বিশেষজ্ঞ হিসেবে কাজ করবেন এবং স্টেশনে ৫ থেকে ১০ দিন অবস্থান করে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা চালাবেন। এই অভিযানের জন্য তিনি বেইজিংয়ে সাত মাস বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন। এক অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, ‘আমি শুধু নিজের জন্য যাচ্ছি না, কাঁধে পুরো পাকিস্তানের নাম বয়ে নিয়ে যাচ্ছি।’এদিকে, জিশান আলী অল্প কিছুদিন থাকলেও শেনঝৌ-২৩ মিশনের কমান্ডার ঝু ইয়াংঝু তিয়ানগং স্টেশনে পুরো এক বছর থাকবেন। মহাকাশে মানুষের শারীরিক পরিবর্তন গবেষণার অংশ হিসেবে তিনি এ সময় কাটাবেন, যা কোনো চীনা নভোচারীর ক্ষেত্রে দীর্ঘতম অবস্থানের রেকর্ড।বিশ্লেষকদের মতে, ২০৩০ সালের মধ্যে নাসার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনটি (আইএসএস) অবসরে যাওয়ার কথা রয়েছে। ফলে মহাকাশ বিজ্ঞানে চীনের একক প্রভাব বাড়ছে। পাকিস্তানসহ উন্নয়নশীল দেশগুলোকে মহাকাশযাত্রায় যুক্ত করে চীন মূলত বিশ্বমঞ্চে নিজেদের কূটনৈতিক প্রভাব জোরালো করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira