পদত্যাগে বাধ্য হওয়ার দুই সপ্তাহের কম সময়ের মধ্যেই যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদে ফিরেছেন জেনসেন হুয়াং। তবে পদে ফেরার আগে গত রোববার কোম্পানির পরিচালনা পর্ষদের কাছে নিজের আরও কিছু বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করেছিলেন তিনি।ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ওই প্রতিবেদনে আরও বলা হয়, তাঁকে এনভিডিয়ায় ফেরাতে নেপথ্যে বড় ভূমিকা রেখেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।নাম প্রকাশ না করার শর্তে সূত্রের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, রোববার এনভিডিয়ার পরিচালনা পর্ষদ হুয়াংয়ের সঙ্গে কয়েক ঘণ্টার দীর্ঘ বৈঠক করে। সেখানে আগে ব্যাপকভাবে আলোচিত দুটি সম্পর্কের বাইরেও তিনি আরও সম্পর্কের কথা প্রকাশ করেন।বৈঠকে হুয়াং নিজের আচরণের জন্য অনুতাপ প্রকাশ করেছেন বলে জানা গেছে। তবে প্রতিবেদনে এই বাড়তি সম্পর্কের সঠিক সংখ্যা বা এর সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় উল্লেখ করা হয়নি।ট্রাম্পের ব্যাপক তদবিরের পর রোববার সন্ধ্যায় এনভিডিয়ার পর্ষদ হুয়াংকে প্রধান নির্বাহী হিসেবে ফিরিয়ে আনতে রাজি হয়। প্রেসিডেন্ট ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ নিয়ে পোস্টও দিয়েছিলেন। সেখানে তিনি যুক্তি দেন, এই সিদ্ধান্ত ‘কোম্পানি এবং যুক্তরাষ্ট্রের জন্যও’ সবচেয়ে ভালো পদক্ষেপ হবে।প্রতিবেদনে আরও বলা হয়, হুয়াংকে পদে ফিরিয়ে আনলেও এনভিডিয়ার পর্ষদ এই সিদ্ধান্তে পৌঁছেছে যে তিনি কোম্পানির আচরণবিধি লঙ্ঘন করেছেন। এসব সম্পর্কে জড়ানো এবং সেগুলো গোপন রাখার মাধ্যমে তিনি নিয়ম ভেঙেছেন।তাইপের এক রেস্তোরাঁয় নৈশভোজে জেনসেন হুয়াংয়ের সঙ্গে অ্যালিস হুয়াং। ২২ মে ২০২৫। ভিডিও চিত্র থেকে নেওয়াহুয়াংয়ের অন্যান্য সম্পর্ক নিয়ে কী জানা গেছেএনভিডিয়ার পর্ষদের কাছে তথ্য প্রকাশের আগে হুয়াংয়ের অন্তত তিনটি বিবাহবহির্ভূত সম্পর্কের কথা শোনা গিয়েছিল। এর মধ্যে দুটি ব্যাপকভাবে আলোচিত।চলতি মাসের শুরুতে হুয়াং স্বীকার করেন যে তিনি তাঁর স্ত্রীর প্রতি বিশ্বস্ত ছিলেন না। সিঙ্গাপুরভিত্তিক ক্লাউড কম্পিউটিং কোম্পানি মেগাস্পিডের সাবেক নির্বাহী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে তাঁর সম্পর্কের খবর প্রকাশের পর তিনি এ কথা স্বীকার করেন। মার্কিন কর্মকর্তাদের সন্দেহ, অ্যালিস হুয়াংয়ের সঙ্গে চীনের গোয়েন্দা সংস্থার যোগাযোগ রয়েছে।…
Leave a Reply