1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
Logo

মোদির শাসনে ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হয়েছে: এইচআরডব্লিউ

রিপোর্টারের নাম:
  • আপডেট: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন হিন্দু জাতীয়তাবাদী সরকার দেশটির মানবাধিকার ও গণতান্ত্রিক স্বাধীনতা রক্ষাকারী প্রতিষ্ঠানগুলোকে সুপরিকল্পিতভাবে দুর্বল করে দিয়েছে বলে পর্যবেক্ষণ দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। গত সোমবার প্রকাশিত ৯৫ পৃষ্ঠার এক প্রতিবেদনে সংস্থাটি এ কথা বলেছে।প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) পরিচালিত সরকার সংসদীয় প্রক্রিয়া ক্ষুণ্ন করছে, বিরোধী দলগুলোকে দমন করছে এবং রাজনৈতিক স্বার্থে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। এ ছাড়া নির্বাচন কমিশন, কেন্দ্রীয় তথ্য কমিশন, দুর্নীতিবিরোধী বিচার বিভাগীয় ব্যবস্থা ও মানবাধিকার কমিশনের মতো সাংবিধানিক সংস্থাগুলোকে অকার্যকর করার পাশাপাশি বিচার বিভাগেও হস্তক্ষেপ করা হচ্ছে বলে দাবি করেছে সংস্থাটি।হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের পরিচালক ইলেইন পিয়ারসন বলেন, গত এক দশকে মোদি সরকার নির্বাহী বিভাগের ক্ষমতা নিয়ন্ত্রণ ও নাগরিক স্বাধীনতা রক্ষার জন্য গুরুত্বপূর্ণ স্বাধীন প্রতিষ্ঠানগুলোকে ভেতর থেকে ফাঁপা করে দিয়েছে। তিনি আরও বলেন, সরকার আইনের শাসন ক্ষুণ্ন করে হিন্দু সংখ্যাগরিষ্ঠতাবাদকে উৎসাহিত করেছে। ফলে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার খর্ব হয়েছে এবং ভারতে কর্তৃত্ববাদী শাসন আরও গভীর হয়েছে।২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ৪০ জনের বেশি আইনজীবী, সাংবাদিক, মানবাধিকারকর্মী, গবেষক, বর্তমান ও সাবেক বিচারক এবং সাবেক সরকারি কর্মকর্তার সাক্ষাৎকারের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে বলে উল্লেখ করা হয়। বিষয়টির গুরুত্ব তুলে ধরে মঙ্গলবার রাতে ভারতের নাগরিক সমাজের বিশিষ্ট নারী কর্মীদের নিয়ে একটি অনলাইন আলোচনায় অংশ নেন পিয়ারসন। সেখানে ভারতের বর্তমান পরিস্থিতি নিয়ে দীর্ঘ আলোচনা হয়। আলোচনায় অংশ নেন বিশিষ্ট আইনজীবী বৃন্দা গ্রোভার, রাজনৈতিক পরিসরে স্বচ্ছতা নিয়ে কাজ করা গবেষক অঞ্জলি ভরদ্বাজ এবং নাগরিক অধিকার–বিশেষজ্ঞ উষা রামানাথান।প্রতিবেদনে সংসদীয় তদারকি ব্যবস্থা উপেক্ষা করার বিষয়টি বিশেষভাবে তুলে ধরেছে হিউম্যান রাইটস ওয়াচ। এতে বলা হয়েছে, ২০২৩ সালের ডিসেম্বরে লোকসভা ও রাজ্যসভা থেকে নজিরবিহীনভাবে ১৪৬ জন বিরোধী সংসদ সদস্যকে পুরো অধিবেশনের জন্য বহিষ্কার করে নির্বাচন কমিশনার নিয়োগে সরকারের একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আইন পাস করা হয়। পাশাপাশি ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত…

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira