মজুরি বোর্ড গঠিত হয় ১ নভেম্বর, ১ম সভা হয় ৪ নভেম্বর।৯ নভেম্বর ২য় সভায় শ্রমিকপক্ষের ৩২ হাজার টাকা মজুরি প্রস্তাব।২৩ নভেম্বর ৩য় সভায় মালিকপক্ষের ১৫,৭০০ টাকা ন্যূনতম মজুরি প্রস্তাব।২৪ নভেম্বর কয়েক দফায় প্রস্তাব সংশোধন মালিক–শ্রমিকপক্ষের। দর–কষাকষির পর গতকাল মালিকপক্ষ ১৭,০০০ ও শ্রমিকপক্ষ ১৮,০০০ টাকা মজুরি প্রস্তাব করে।তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি হবে ১৭ হাজার টাকা। এই মজুরি বর্তমানের চেয়ে ৩৬ শতাংশ বা ৪ হাজার ৫০০ টাকা বেশি। বর্তমানে ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা। গতকাল মঙ্গলবার মজুরি বোর্ডের সভায় একপর্যায়ে মালিকপক্ষ ১৭ হাজার টাকা এবং শ্রমিকপক্ষ ১৮ হাজার টাকার সংশোধিত প্রস্তাব দেয়। উভয় পক্ষ নিজেদের অবস্থান অনড় থাকলে শেষ পর্যন্ত মালিকপক্ষ তাদের প্রস্তাব কমিয়ে ১৬ হাজার টাকা করে। তখন ভোটাভুটির সিদ্ধান্ত নেন নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি। বোর্ডের ছয়জন সদস্য ভোট দেন। শ্রমিকদের দুজন প্রতিনিধি ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। আর বাকি চার সদস্য ১৭ হাজার টাকার পক্ষে ভোট দেন। ফলে শেষ পর্যন্ত ন্যূনতম ১৭ হাজার টাকা মজুরি নির্ধারিত হয়।বিষয়টি প্রথম আলোকে রাত সোয়া দুইটার দিকে নিশ্চিত করেন মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম শামসুজ্জামান ও শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার।বোর্ডের সিদ্ধান্ত নিয়ে মজুরি বোর্ডের চেয়ারম্যান সাংবাদিকদের ব্রিফ করার কথা থাকলেও রাত ২টা ২০ মিনিট পর্যন্ত করেননি।জানা যায়, ন্যূনতম বা গ্রেড ৪–এ মজুরি ১৭ হাজার টাকা, গ্রেড ৩–এ মজুরি ১৯ হাজার ২০০ টাকা, গ্রেড ২–এ ২০ হাজার টাকা এবং গ্রেড ১–এ ২১ হাজার ৫০০ টাকা চূড়ান্ত করা হয়েছে।মজুরি বোর্ডের চতুর্থ সভা গতকাল রাত দেড়টার দিকে শেষ হয়। তারপর বিষয়টি নিশ্চিত করে জানান মজুরি বোর্ডের একাধিক সদস্য। শ্রমিকদের নতুন এই মজুরিকাঠামো ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানির সভাপতিত্বে গতকাল বেলা সোয়া তিনটায় চতুর্থ দিনের সভা শুরু হয়। সভায় বোর্ডের নিরপেক্ষ সদস্য মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম…
Leave a Reply