ইসলামের ইতিহাসে এমন একজন সৌভাগ্যবান সাহাবি রয়েছেন, বেহেশতে নবীজি যাঁর পদধ্বনি শুনতে পেয়েছিলেন। তিনি হলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন, বিশিষ্ট সাহাবি বেলাল ইবনে রাবাহ (রা.)।একসময় যিনি মক্কার কাফেরদের হাতে নির্মম নির্যাতনের শিকার হয়েছিলেন, সেই বেলালের মর্যাদা এমন উচ্চতায় পৌঁছেছিল যে দুনিয়াতেই রাসুল (সা.) তাঁকে বেহেশতের সুসংবাদ শুনিয়েছিলেন।বেহেশতে কার পায়ের আওয়াজএকদিন ফজরের নামাজের সময় নবীজি বেলালকে জিজ্ঞেস, ‘ইসলাম গ্রহণের পর কোন আমলটির প্রতিদানের ব্যাপারে তুমি সবচেয়ে বেশি আশাবাদী? কারণ, আমি বেহেশতে আমার সামনে তোমার জুতার শব্দ শুনেছি।’উত্তরে বেলাল (রা.) বললেন, ‘আমার তেমন কোনো আমল নেই, তবে যখনই আমি রাত কিংবা দিনের কোনো সময় পূর্ণাঙ্গভাবে অজু করি, সেই অজু দিয়ে আল্লাহর তৌফিক অনুযায়ী নামাজ আদায় করি।’ (সহিহ বুখারি, হাদিস: ১১৪৯)এত বড় মর্যাদার পেছনের আমলটি খুবই সহজ—অজু করার পর সুযোগমতো নফল নামাজ আদায় করা; যাকে ‘তাহিয়্যাতুল উজু’ বলা হয়।সহিহ মুসলিম, হাদিস: ২৪৫৭আমাকে বেহেশত দেখানো হয়েছে। সেখানে আমি আবু তালহার স্ত্রী উম্মে সুলাইমকে দেখেছি। এরপর আমার সামনে পদধ্বনির আওয়াজ শুনতে পেলাম। তাকিয়ে দেখলাম, তিনি বেলাল।সাহাবি খোবাইবের শাহাদত থেকে শিক্ষাআরেকটি বর্ণনায় বেলালের মর্যাদাঅন্য হাদিসে মহানবী (সা.) বলেন, ‘আমাকে বেহেশত দেখানো হয়েছে। সেখানে আমি আবু তালহার স্ত্রী উম্মে সুলাইমকে দেখেছি। এরপর আমার সামনে পদধ্বনির আওয়াজ শুনতে পেলাম। তাকিয়ে দেখলাম, তিনি বেলাল।’ (সহিহ মুসলিম, হাদিস: ২৪৫৭)দুটি বর্ণনা একত্রে দেখলে বিষয়টি আরও স্পষ্ট হয়। আর মহানবী (সা.) বেলালের নিয়মিত আমল সম্পর্কে জানতে চেয়ে উম্মতের জন্যও একটি গুরুত্বপূর্ণ ইবাদতের পথ দেখিয়েছেন।নফল ইবাদতের গুরুত্বনফল ইবাদতের একটি বিশেষ গুরুত্ব হলো কেয়ামতের দিন ফরজ ইবাদতের কোনো ঘাটতি থাকলে নফল ইবাদতের মাধ্যমে তা পূরণ করা হবে।নবীজি বলেন, কেয়ামতের দিন বান্দার আমলের মধ্যে প্রথম নামাজের হিসাব নেওয়া হবে। ফেরেশতাদের আল্লাহ বলবেন—অথচ তিনি সবকিছু ভালোভাবেই জানেন, ‘দেখো, আমার বান্দার (ফরজ) নামাজ পরিপূর্ণ নাকি তাতে কোনো ঘাটতি রয়েছে।’ যদি পরিপূর্ণ হয়, তবে তা পূর্ণাঙ্গ হিসেবেই লেখা হবে।আর যদি ঘাটতি থাকে, তাহলে আল্লাহ বলবেন, ‘দেখো, আমার বান্দার কোনো নফল…
Leave a Reply