1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
Logo

শেখ হাসিনার সাবেক উপ–প্রেস সচিব শাখাওয়াতকে আটক করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতা-কর্মীরা

রিপোর্টারের নাম:
  • আপডেট: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ–প্রেস সচিব কে এম শাখাওয়াতকে বুধবার রাতে আটক করে পুলিশে দেন ছাত্রদলের নেতা–কর্মীরাজুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ–প্রেস সচিব কে এম শাখাওয়াতকে (মুন) আটক করেছে পুলিশ। ছাত্রদলের নেতা-কর্মীরা তাঁকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। বুধবার দিবাগত রাত একটার দিকে রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বর এলাকা থেকে তাঁকে আটক করা হয়।মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, ছাত্রদলের নেতা-কর্মীরা ধানমন্ডি ২৭ নম্বর শাখাওয়াতকে আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাঁকে থানায় নিয়ে এসেছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে যাচাই-বাছাই চলছে।শাখাওয়াতকে আটকের একটি ভিডিও ফেসবুকে শেয়ার করেছেন ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিমের সহসভাপতি মোতাহার হোসেন। এতে দেখা যায়, শাখাওয়াতকে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। তাঁর কাছে ডিসেম্বর ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পনা জানতে চাওয়া হয়। জবাবে শাখাওয়াত বলেন, তিনি ‘ওএসডি’ অবস্থায় আছেন। এ সময় একজন তাঁকে থাপ্পড় দেন।ভিডিওতে আরও দেখা যায়, ছাত্রদল নেতা মোতাহার হোসেন শাখাওয়াতের কাছে নাম জানতে চান। সরকারি আমলা হয়ে আর নাশকতা করবেন কি না, তা-ও জানতে চান তিনি। জবাবে আর করবেন না বলে জানান শাখাওয়াত। এ সময় তাঁকে কান ধরতে বলেন ছাত্রদল নেতা-কর্মীরা। তিনি কান ধরেন। পরে পুলিশ তাঁকে সেখান থেকে আটক করে থানায় নিয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira