1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
Logo

মক্কা চুক্তি নিয়ে পাকিস্তান কি বেকায়দায় পড়ছে

রিপোর্টারের নাম:
  • আপডেট: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ইরান যুদ্ধ ঘিরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা থামছে না। সৌদি আরব ও ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের মধ্যেও সংঘাত চলছে। এমন পরিস্থিতিতে মক্কা প্রতিরক্ষা জোটের তিন সদস্যদেশ সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের কর্মকর্তারা আলোচনায় বসেছেন। শুক্রবার প্রথম দিনের আলোচনা হয়েছে। শনিবার শেষ দিনের আলোচনা হওয়ার কথা।গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইরান যুদ্ধের প্রেক্ষাপটে ৭ আগস্ট মক্কা প্রতিরক্ষা চুক্তিতে সই করে ইসলামাবাদ, রিয়াদ ও আঙ্কারা। চুক্তি অনুযায়ী, জোটের সদস্য তিন দেশের কোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে বাকি দুই দেশের ওপরও হামলা হিসেবে বিবেচনা করা হবে। চুক্তি সইয়ের পর এ নিয়ে তৃতীয়বারের মতো বৈঠকে বসেছে দেশগুলো।ইসলামাবাদের বৈঠকে তিন দেশের প্রতিরক্ষামন্ত্রী অংশ নিচ্ছেন। থাকছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ও সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান। সম্প্রতি এএফপিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, চুক্তি অনুযায়ী সৌদি আরবের জন্য যেকোনো হুমকি পাকিস্তান ও তুরস্কের জন্যও হুমকি। বিষয়টি একেবারেই স্পষ্ট।প্রতিশ্রুতিতে সীমাবদ্ধতাকিন্তু চুক্তিতে যেমনটা বলা হয়েছে, সেভাবে সৌদি আরব হুতিদের হামলায় আক্রান্ত হওয়ার পরও পাকিস্তান ও তুরস্ক সরাসরি প্রতিরোধে এগিয়ে আসেনি। ৯ অক্টোবর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। মন্ত্রণালয়ের মুখপাত্র সাজ্জাদ হায়দার খান বলেন, সৌদি আরবে অবস্থানরত পাকিস্তানি সেনারা হুতিদের ওপর হামলা চালাতে ইয়েমেনে প্রবেশ করবে না।মক্কা চুক্তি হওয়ার আগে গত এপ্রিলে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, পাকিস্তানের একটি সামরিক দল দেশটিতে পৌঁছেছে। ওই দলে যুদ্ধবিমান ও সহায়ক সামরিক উড়োজাহাজ ছিল। ২০২৫ সালে ইসলামাবাদ ও রিয়াদের মধ্যে সই হওয়া দ্বিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের কিং আবদুল আজিজ বিমানঘাঁটিতে পৌঁছায় পাকিস্তানের দলটি।সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলার পর ধোঁয়া দেখা যাচ্ছেসিডনিভিত্তিক নিরাপত্তা বিশ্লেষক মুহাম্মদ ফয়সাল বলেন, সৌদিতে যে পাকিস্তানি সেনারা রয়েছেন, তার বড় একটি অংশই পুরোনো চুক্তির আওতায়। ইয়েমেনে সরাসরি অভিযান চালাতে পাকিস্তানকে কোনো চাপও দেয়নি রিয়াদ। তবে রিয়াদের কিং ফয়সাল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড…

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira