1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
Logo

মার্কিন শুল্ক আরোপ হলে চাপে পড়তে পারে দেশের তিন খাত

রিপোর্টারের নাম:
  • আপডেট: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

নতুন মার্কিন শুল্ক আরোপ হলে চাপে পড়তে পারে বাংলাদেশের তিনটি রপ্তানি আয়ের খাত—তৈরি পোশাক, জুতা এবং হোম টেক্সটাইল ও টেরিটাওয়েল। বিষয়টি নিয়ে এসব খাতের উদ্যোক্তারা দুশ্চিন্তায় পড়েছেন। উদ্যোক্তারা বলছেন, পোশাক খাতে মজুরি বাড়ানোর কারণে এখন পোশাক দাম বাড়িয়ে নেওয়ার জন্য দর-কষাকষির সময়। এমন সময়ে নতুন শুল্কের কথা বলে মার্কিন ক্রেতারা বাড়তি দাম দিতে চাইবে না। অন্যদিকে কোনো প্রতিযোগী দেশের শুল্কহার বাংলাদেশের চেয়ে কম হলে তারা এগিয়ে যাবে। এ ক্ষেত্রে সুবিধাজনক অবস্থানে রয়েছে পাকিস্তান। তাদের ওপর নতুন শুল্ক আরোপের কথা বলেনি যুক্তরাষ্ট্র। বাংলাদেশের রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যানুযায়ী, গত ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ ৪ হাজার ৩৮০ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়। এর মধ্যে সবচেয়ে বেশি ৯০৫ কোটি ডলারের পণ্যের গন্তব্য ছিল যুক্তরাষ্ট্র, যা মোট রপ্তানি আয়ের ২০ শতাংশ। যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া বাংলাদেশি পণ্যের প্রায় ৮৬ শতাংশই তৈরি পোশাক। এ ছাড়া জুতা এবং হোম টেক্সটাইল ও টেরিটাওয়েল রপ্তানি প্রায় পৌনে ৬ শতাংশ। এখন দেখার বিষয়, কোন দেশের ওপর শুল্ক শেষ পর্যন্ত কত হারে আরোপ হয়।যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর (ইউএসটিআর) ২৫ নভেম্বর অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার অভিযোগে বাংলাদেশসহ ১৪টি দেশের পণ্য রপ্তানিতে বিভিন্ন হারে শুল্ক বসানোর প্রস্তাব করেছে। বাংলাদেশের ক্ষেত্রে এই শুল্ক হবে ১৮ শতাংশ। আলোচনা ও প্রতিশ্রুতি সন্তোষজনক না হলে হারটি ২০ শতাংশও হতে পারে।ইউএসটিআরের প্রস্তাবের ওপর ৫ জানুয়ারির মধ্যে লিখিত মতামত দিতে পারবে বাংলাদেশ সরকার। আগামী ২৫ জানুয়ারি ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য কমিশনে শুনানির পর এই শুল্ক কার্যকর হবে। এখন দেখার বিষয়, কোন দেশের ওপর শুল্ক শেষ পর্যন্ত কত হারে আরোপ হয়।বাংলাদেশের ওপর নতুন মার্কিন শুল্ক হতে পারে ১৮% পর্যন্তযুক্তরাষ্ট্রের বাণিজ্য আইনের সেকশন ৩০১-এর আওতায় বিভিন্ন দেশের বিরুদ্ধে গত মার্চে দুটি বিষয়ে তদন্ত শুরু করে ইউএসটিআর। তার একটি অতিরিক্ত উৎপাদন সক্ষমতা; অন্যটি জোর করে শ্রমে উৎপাদিত পণ্যের ওপর নিষেধাজ্ঞা যথাযথভাবে কার্যকর না করার বিষয়ে। এর মধ্যে গত জুলাই মাসে জোর করে শ্রমে…

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira