টাইম নিউজ ডেস্কঃ চাঁদপুর জেলার মতলব পৌরসভার আইন সেবায় নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। পৌরসভার লিগ্যাল অ্যাডভাইজার (আইন বিষয়ক পরামর্শক) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট শামীম।
আইন পেশায় দীর্ঘদিনের অভিজ্ঞতা ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ তিনি এ গুরুত্বপূর্ণ দায়িত্ব লাভ করেন। তাঁর নিয়োগে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, শুভাকাঙ্ক্ষী এবং বিভিন্ন মহলে সন্তোষ প্রকাশ করা হয়েছে।
লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে অ্যাডভোকেট শামীম পৌরসভার বিভিন্ন আইনি বিষয়, মামলা পরিচালনা, আইনগত পরামর্শ প্রদান এবং প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
নিয়োগের পর এক প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট শামীম বলেন, “আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য সর্বোচ্চ আন্তরিকতা ও সততার সঙ্গে কাজ করব। মতলব পৌরসভার উন্নয়ন ও আইনগত কার্যক্রমকে আরও গতিশীল করতে আমি সচেষ্ট থাকব।”
তিনি মতলব পৌরসভার সর্বস্তরের জনগণ, শুভাকাঙ্ক্ষী, সহকর্মী ও বন্ধুদের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন, যাতে তিনি সফলভাবে তাঁর দায়িত্ব পালন করতে পারেন।
টাইম নিউজের পক্ষ থেকে অ্যাডভোকেট শামীমকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
Leave a Reply