1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
Logo

আন্তর্জাতিক সম্মেলন: জলবায়ু পরিবর্তনে প্রান্তিক জনগোষ্ঠীর ভূমি অধিকার নিশ্চিতের তাগিদ

রিপোর্টারের নাম:
  • আপডেট: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রান্তিক জনগোষ্ঠীর জীবন-জীবিকা ও খাদ্যনিরাপত্তা ঝুঁকির মুখে পড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় ক্ষুদ্র কৃষক, নারী ও আদিবাসী জনগোষ্ঠীর ভূমি অধিকার নিশ্চিত করার পাশাপাশি ভূমি সুশাসন প্রতিষ্ঠা এবং জলবায়ু–সহনশীল কৃষির ওপর গুরুত্ব দিয়েছেন আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেওয়া বক্তারা। তাঁরা বলেছেন, ভূমি অধিকার সুরক্ষায় বিভিন্ন দেশে আইন থাকলেও অনেক ক্ষেত্রে সেগুলোর যথাযথ বাস্তবায়ন নেই। কোথাও কোথাও আইনের মধ্যেও বৈষম্য রয়েছে।আজ সোমবার রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘জলবায়ু পরিবর্তনে প্রান্তিক জনগোষ্ঠীর ভূমি অধিকার প্রতিষ্ঠা ও টেকসই জীবন-জীবিকা নিশ্চিতকরণে দায়িত্বশীল ভূমি সুশাসন ও খাদ্য সার্বভৌমত্ব’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে বক্তারা এ কথা বলেন। অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) এবং এশিয়ান এনজিও কোয়ালিশন ফর অ্যাগ্রারিয়ান রিফর্ম অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট (এএনজিওসি) যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে।সম্মেলনে ইন্দোনেশিয়া, ফিলিপাইন, ভারত, নেপাল ও যুক্তরাষ্ট্রের বেসরকারি সংস্থা এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। এএলআরডির চেয়ারপারসন খুশী কবিরের সভাপতিত্বে উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন সিরডাপের মহাপরিচালক পি চন্দ্র শেখারা। বিশেষ অতিথি ছিলেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের (ওএইচসিএইচআর) চিফ অব মিশন সাবিন লাউবার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফিলিপাইনের রোয়েল রাভানেরা। স্বাগত বক্তব্য দেন এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা এবং এএনজিওসির নির্বাহী পরিচালক ন্যাথানিয়াল ডন মার্কুজ।উদ্বোধনী অধিবেশনে বক্তারা বলেন, জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে জমির ব্যবহার ও ভূমি নিয়ে বৈষম্য বাড়ছে। অন্যদিকে জলবায়ু পরিবর্তনের প্রভাবে খাদ্যনিরাপত্তা ঝুঁকিতে পড়ছে। এ পরিস্থিতিতে ভূমির ওপর প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করা জরুরি।দিনের প্রথম অধিবেশনে ক্ষুদ্র কৃষক, নারী ও আদিবাসী জনগোষ্ঠীর ভূমি অধিকার এবং ভূমিস্বত্ব নিয়ে আলোচনা হয়। ব্র্যাকের সিনিয়র ফেলো অব প্র্যাকটিস মাহিন সুলতানের সভাপতিত্বে এ অধিবেশনে বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া ও নেপালের প্রতিনিধিরা নিজ নিজ দেশের পরিস্থিতি তুলে ধরেন। তাঁরা বলেন, এসব জনগোষ্ঠীর ভূমিসহ অন্যান্য অধিকার সুরক্ষায় আইন থাকলেও বাস্তবায়নের ঘাটতি রয়েছে। কোথাও আইনের মধ্যেই বৈষম্য রয়েছে। ফলে ক্ষুদ্র কৃষক, নারী ও আদিবাসী জনগোষ্ঠী ভূমির অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে না পারায়…

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira