রাশিয়ার সঙ্গে ক্রিমিয়ার সংযোগকারী গুরুত্বপূর্ণ সেতুতে বড় ধরনের ক্ষয়ক্ষতি করেছে ইউক্রেন। সোমবার থেকে দফায় দফায় সেখানে হামলা চালানো হয়। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কয়েক সপ্তাহের প্রস্তুতিতে তাঁরা এই নজিরবিহীন অভিযান চালিয়েছেন।ইউক্রেনের কর্মকর্তাদের প্রকাশ করা ছবিতে দেখা গেছে, ক্রিমিয়া সেতুর একটি অংশ পানিতে ধসে পড়েছে। যুদ্ধের রসদ পরিবহনের পাশাপাশি প্রতীকী দিক থেকেও এটি মস্কোর জন্য বড় আঘাত। তবে ক্রেমলিন বলেছে, সেতুটি পুনর্নির্মাণ করে ‘আগের চেয়েও ভালো’ করা হবে।এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানিয়েছেন, দনিপ্রো নদীর ওপর পিভনিচনি (উত্তর) ও পিভদেনি (দক্ষিণ) সেতুতে আংশিকভাবে যান চলাচল শুরু হয়েছে। রাতভর রুশ হামলার পর গুরুত্বপূর্ণ এই দুই সেতু বন্ধ করে দেওয়া হয়েছিল।সম্মুখসারিতে যাওয়া রুশ সেনাদের সড়ক ও রেলপথে চলাচলের সুযোগ করে দেয় ক্রিমিয়া সেতু। ইউক্রেন দীর্ঘদিন ধরে সেতুটিতে হামলা চালিয়ে আসছে। তবে সেটি স্থায়ীভাবে অচল করতে পারেনি।তেল শোধনাগার ও তেলের ডিপোয় হামলা চালিয়ে যুদ্ধের কারণে রাশিয়ার অর্থনৈতিক ক্ষয়ক্ষতি বাড়ানোর চেষ্টা করছে কিয়েভ। আর ক্রিমিয়া সেতুতে হামলার মধ্য দিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর রাজনৈতিক চাপ বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।হামলাটি এমন এক গুরুত্বপূর্ণ সময়ে হয়েছে, যখন চীন ও যুক্তরাষ্ট্রের নেতাদের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন পুতিন। আবারও বিশ্বরাজনীতির মনোযোগের কেন্দ্রে আসার এই সময়ে হামলাটি তাঁর জন্য অস্বস্তির কারণ হতে পারে।২০১৪ সালে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় উপদ্বীপ ক্রিমিয়ায় আক্রমণ চালিয়ে সেটিকে অবৈধভাবে নিজেদের ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে রাশিয়া। এরপর সেতুটি নির্মাণ করা হয়।৩৬০ কোটি ডলার বা ২৭০ কোটি পাউন্ড ব্যয়ে নির্মিত এই অবকাঠামোকে রাশিয়া ও ইউক্রেনে পুতিনের ব্যক্তিগত পছন্দের প্রকল্প হিসেবে দেখা হয়। তাঁর ঘনিষ্ঠ বন্ধু ও ধনকুবের আরকাদি রোটেনবার্গ সেতুটি নির্মাণ করেন। ২০১৮ সালের মে মাসে নিজে লরি চালিয়ে সেতুটি উদ্বোধন করেন পুতিন।ইউক্রেনীয়দের কাছে তীব্র ঘৃণার এই সেতু তাঁদের ভূখণ্ডে রাশিয়ার দখলদারি টিকিয়ে রাখার অন্যতম প্রধান প্রতীক। কিয়েভের বাসিন্দা প্রকৌশলী আন্দ্রি বিবিসিকে বলেন, ‘আমরা শ্যাম্পেন পান করছি!’ তাঁর ভাষ্য, সর্বশেষ হামলাটি ‘রুশদের মনোবলে বড় ধরনের আঘাত…
Leave a Reply