1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
Logo

ইতালিতে মজুরি ও সরকারি ব্যয় বাড়ানোর দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ

রিপোর্টারের নাম:
  • আপডেট: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির অর্থনৈতিক নীতির প্রতিবাদে স্থানীয় সময় শুক্রবার দেশজুড়ে হাজারো শিক্ষার্থী ও শ্রমিক বিক্ষোভ করেছেন। দেশটির বৃহত্তম শ্রমিক সংগঠন সিজিআইএল এদিন দেশটিতে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছিল। তাদের দাবি, মজুরি ও জনসেবামূলক খাতে ব্যয় বৃদ্ধি করতে হবে।ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভের মধ্যে ইতালিতে শুক্রবার এ কর্মসূচি পালিত হলো। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও সামরিক খাতে ব্যয়ের প্রতিবাদে এদিন জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, অস্ট্রিয়া ও বেলজিয়ামেও শিক্ষার্থীদের বিক্ষোভের কথা রয়েছে।ইতালির কোবাসসহ অন্যান্য শ্রমিক সংগঠনও শুক্রবার আলাদা করে ধর্মঘটের ডাক দিয়েছিল। দেশটির বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভেরও পরিকল্পনা ছিল।সিজিআইএলের নেতা মরিজিও লানদিনি বলেন, ‘আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ, শুধু ইতালিতে নয়, ইউরোপজুড়েই তরুণেরা রাস্তায় নেমেছেন।’এ শ্রমিকনেতা আরও বলেন, ‘ইউরোপজুড়ে সাধারণ মানুষের মধ্যে পরিবর্তনের দাবি বাড়ছে।’ধর্মঘটে সরকারি-বেসরকারি খাতের কর্মীরাসিজিআইএলের ডাকা ধর্মঘট পুরো কর্মদিবসজুড়ে চলার কথা। এতে সরকারি ও বেসরকারি—উভয় খাতের কর্মীদের অংশ নেওয়ার কথা রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবা খাতের কর্মীরাও এর আওতায় রয়েছেন।উড়োজাহাজ ও রেল চলাচল সাধারণ ধর্মঘটের আওতামুক্ত রাখা হয়েছে। ন্যূনতম সেবা চালু রাখার বাধ্যবাধকতার কারণে স্থানীয় গণপরিবহনেও ধর্মঘটের প্রভাব সীমিত থাকবে বলে ধারণা করা হচ্ছে।তবে আলাদা একটি রেল ধর্মঘট স্থানীয় সময় শুক্রবার রাত নয়টায় শুরু হওয়ার কথা। এ ধর্মঘট শনিবার রাত আটটা পর্যন্ত চলবে।ইতালিতে ২০২৭ সালে পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা। সেই নির্বাচন সামনে রেখেই এসব বিক্ষোভ হচ্ছে।মরিজিও লানদিনি, নেতা, সিজিআইএলমানুষের খুব সাধারণ কিছু সমস্যা রয়েছে। তাঁদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। তাই মজুরি বাড়ানো দরকার। তাঁদের কার্যকর স্বাস্থ্যসেবা ব্যবস্থা প্রয়োজন। তরুণদের দরকার কার্যকর শিক্ষাপ্রতিষ্ঠান।‘পিছু হটব না’এর আগে গত ৩০ অক্টোবর ইতালিজুড়ে কর্মসূচি পালন করেছিলেন শিক্ষার্থী ও শ্রমিকেরা। সেদিন হাজারো শিক্ষার্থী ধর্মঘট পালন করা শ্রমিকদের সঙ্গে যোগ দেন। তাঁদের দাবি ছিল, শিক্ষায় বরাদ্দ বাড়াতে হবে এবং জীবনযাত্রা ও আবাসনের উচ্চ ব্যয় কমাতে হবে।এরপর থেকে বিভিন্ন স্কুল ও বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। সামরিক খাতে ব্যয় বাড়ানোর বিরোধিতাও তাঁদের আন্দোলনের অন্যতম দাবি হয়ে উঠেছে।ইতালির…

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira