1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
Logo

হাতিরঝিলে সন্ত্রাসীদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে দুই অটোরিকশাচালক আহত

রিপোর্টারের নাম:
  • আপডেট: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

রাজধানীর হাতিরঝিলের ওয়াপদা রোডের বাগিচার টেক এলাকায় সন্ত্রাসীদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে দুই অটোরিকশাচালক আহত হয়েছেন। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কাদেরের রিকশার গ্যারেজের সামনে এ ঘটনা ঘটে।আহত দুজন হলেন সালাউদ্দিন বাবু ও শরিফ (২৮)। তাঁদের উদ্ধার করে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁরা হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।আহত সালাউদ্দিন বাবুর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাঁর পা ও বুকে গুলির চিহ্ন দেখা গেছে। শরিফের ডান পায়ে ছুরিকাঘাতের জখম রয়েছে।সালাউদ্দিন বাবু বলেন, স্থানীয় সুজন গ্রুপের হাসনাইন, হাসিব, নূরুসহ ৭ থেকে ৮ জন তাঁর পথ আটকে হামলা করেন। তাঁরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গুলি করে তাঁকে আহত করেন। এ সময় তাঁর কাছে থাকা ২৬ হাজার টাকা নিয়ে যান হামলাকারীরা। একই ব্যক্তিরা শরিফ নামের আরেক যুবককেও আহত করেন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত ব্যক্তিরা হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।বরিশালের গৌরনদী উপজেলার পয়সা বাঁকাই গ্রামের বারক শেখের ছেলে সালাউদ্দিন বাবু। তিনি আগে কাতারে ছিলেন। দুই মাস আগে দেশে ফেরেন। বর্তমানে ওয়াপদা রোডের ওই রিকশার গ্যারেজে থাকতেন। অন্যদিকে শরিফ কুমিল্লার চান্দিনা উপজেলার কুটুম পুকুর গ্রামের বেলাল হোসেনের ছেলে। তিনি ওই এলাকায় থাকেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira