আগামী এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারিত হতে পারে। গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ ব্যাংকটিকে রেজোল্যুশন প্রক্রিয়ার আওতায় আনার অনুমোদন দিয়েছে। ফলে ব্যাংকটিকে একীভূত করা, পুনর্গঠন কিংবা অবসায়নের মতো পদক্ষেপ নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। তবে কোন পদ্ধতিতে ব্যাংকটির সংকট মোকাবিলা করা হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের ওই সভায় সভাপতিত্ব করেন গভর্নর মোস্তাকুর রহমান।বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান আজ প্রথম আলোকে বলেন, পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের ফলে পদ্মা ব্যাংক আর স্বতন্ত্র ব্যাংক হিসেবে থাকছে না, তা নিশ্চিত হয়েছে। ব্যাংকটি একীভূত করা হতে পারে, অথবা পুনর্গঠন কিংবা অবসায়নের সিদ্ধান্ত আসতে পারে। তবে কোন পদ্ধতি অনুসরণ করা হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। আগামী এক মাসের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।এর আগে রেজোল্যুশন প্রক্রিয়ার আওতায় পাঁচটি দুর্বল ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়। এসব ব্যাংকে বিনিয়োগের মাধ্যমে মালিকানা নেয় সরকার।শুরু থেকেই অনিয়মের অভিযোগরাজনৈতিক বিবেচনায় ২০১২ সালে সাবেক ফারমার্স ব্যাংকের অনুমোদন দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। প্রতিষ্ঠার পর থেকেই ব্যাংকটির বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ ওঠে। তবে রাজনৈতিক প্রভাবের কারণে এসব অনিয়মের পরও ব্যাংকটির কার্যক্রম চলেছে। প্রতিষ্ঠার সময় ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন আওয়ামী লীগ সরকারের আমলের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।একপর্যায়ে অনিয়ম ও আর্থিক সংকটের কারণে ব্যাংকটির প্রতি গ্রাহকদের আস্থা কমে যায়। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত ২০১৭ সালে ব্যাংকটির প্রভাবশালী উদ্যোক্তাদের পদ ছাড়তে হয়। এরপর ব্যাংকটিকে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেওয়া হয়। এর অংশ হিসেবে একপর্যায়ে ব্যাংকটির নাম পরিবর্তন করে পদ্মা ব্যাংক রাখা হয়। তবে তাতেও সংকট কাটেনি।সে সময় ব্যাংকটিকে টিকিয়ে রাখতে মূলধন সহায়তা দেয় সরকারি চারটি ব্যাংক ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।পরে তৎকালীন আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ব্যবসায়ী চৌধুরী নাফিজ সরাফাত পদ্মা ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব নেন। তবে নানা উদ্যোগের পরও গ্রাহকদের আস্থা ফেরানো যায়নি। একপর্যায়ে ২০২৪ সালের শুরুতে চেয়ারম্যানের পদ…
Leave a Reply