1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
Logo

দত্তের বাজারে কৃষকেরাই আনেন ব্রহ্মপুত্রের চরের টাটকা শাকসবজি, নেই মধ্যস্বত্বভোগী

রিপোর্টারের নাম:
  • আপডেট: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

দত্তের বাজারের মাঝখান দিয়ে চলে গেছে গফরগাঁও–টোক মূল সড়ক। এই সড়কের বাঁ দিক দিয়ে হাটে ঢুকতেই চোখে পড়ে সরু গলির দুই ধারে সারি সারি সবজির দোকান। কেউ পসরা সাজিয়েছেন কাঁচা পেঁপে ও লাউ নিয়ে, কেউবা বসেছেন নিজের খেতের বাহারি শাকসবজি নিয়ে।ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ের ঐতিহ্যবাহী এই হাটের শাকসবজির প্রধান বিশেষত্ব হলো এগুলোর প্রায় সবই পুরাতন ব্রহ্মপুত্র নদের উর্বর চরে উৎপাদিত। আলু, বেগুন, টমেটো, গাজর, মুলা, পটোল, ঢ্যাঁড়স, ফুলকপি, বাঁধাকপি, শিম, শসা, লাউ, কুমড়াসহ প্রায় সব ধরনের মৌসুমি সবজিই পাওয়া যায় এখানে।দত্তের বাজারের চিত্র একেবারেই ভিন্ন। এখানকার কৃষকেরা নিজের জমিতে উৎপাদিত ফসল সরাসরি বিক্রির জন্য হাটে নিয়ে আসেন। যে কৃষক যে ফসল চাষ করেছেন, তিনি কেবল সেটিই নিয়ে বসেন। একেকজন কৃষক একেক ধরনের ফসল নিয়ে আসায় পুরো হাটে সব ধরনের শাকসবজিই মেলে।দত্তের বাজারে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে সবজির দোকান রয়েছে ৮০টির বেশি। সোমবারের বড় হাটে প্রায় ১৫ লাখ টাকা এবং শুক্রবারের ছোট হাটে প্রায় ৫ লাখ টাকার শাকসবজি কেনাবেচা হয়। সেই হিসাবে শুধু সবজির হাটেই বছরে ১০ কোটি টাকার বেশি লেনদেন হয়।হাটে ছোট একটি খাটের ওপর বেগুন, শিম ও ফুলকপি নিয়ে বসেছিলেন সবজি বিক্রেতা হাসেম (৫৫)। সব কটিই তাঁর নিজের জমিতে উৎপাদিত। হাসেম বলেন, ‘৪০ বছর ধরে এই হাটে আসি। শুরুতে বাবার সঙ্গে আসতাম। বাবা এখন বেঁচে নেই, এখন আমার সঙ্গে ছেলে আসে। নিজের জমির ফসল এখানে বিক্রি করেই সংসার চলে। আমাদের সবজিতে কোনো ফরমালিন বা ওষুধ নেই। টাটকা ও ভালো জিনিসের টানে দূরদূরান্ত থেকে মানুষ এখানে বাজার করতে আসেন।’চরে উৎপাদিত এই শাকসবজির মূল ক্রেতা স্থানীয় বাসিন্দারা। সপ্তাহের দুই হাটবারে তাঁরা পরিবারের জন্য টাটকা সবজি কিনে নিয়ে যান। বাজারে আসা একাধিক ক্রেতার সঙ্গে কথা বলে জানা গেছে, চরের ফসলে রাসায়নিক ও ভেজালের আশঙ্কা কম থাকায় তাঁরা নিয়মিত এখান থেকে বাজার করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira