1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
Logo

এলডিসি পেছানোর সুযোগে কপ৩১ থেকে বাংলাদেশ কী আশা করতে পারে?

রিপোর্টারের নাম:
  • আপডেট: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত হচ্ছে জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন কপ৩১। কিছুদিন আগে লিখেছিলাম, এবারের কপের বড় তাৎপর্য একটি কাকতালীয় সময়: যে মাসে সম্মেলন, সেই মাসেই বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের কথা ছিল। সেই হিসাব এখন বদলে গেছে। ২৯ অক্টোবর জাতিসংঘ সাধারণ পরিষদ বাংলাদেশকে তিন বছরের বাড়তি প্রস্তুতিকাল দিয়েছে। উত্তরণ এখন হবে ২০২৯ সালের ২৪ নভেম্বর, নেপালও একই সুবিধা পেয়েছে। অর্থাৎ বাংলাদেশ আন্তালিয়ার টেবিলে বসছে এলডিসি পরিচয়েই, আর এই পরিচয়ে হাতে আছে গোনা কয়েকটি কপ। ফলে প্রশ্নও বদলেছে। ‘উত্তরণের পর কী হারাব’ নয়, প্রশ্ন হলো এই তিন বছরে কী নিশ্চিত করা যায়। আমার উত্তর এক বাক্যে: এবার বাংলাদেশের লক্ষ্য বড় অঙ্কের নতুন প্রতিশ্রুতি নয়, বরং নিয়ম লেখার এই সময়ে ঝুঁকিভিত্তিক বরাদ্দ, অভিযোজনের অর্থ আর বিনিয়োগযোগ্য প্রকল্পে নিজের জায়গা পাকা করা।কপ ৩১: জলবায়ু প্রতিশ্রুতির আরেকটি স্তর, নাকি বাস্তবায়নের নতুন অধ্যায়কপ থেকে কী আসে, কী আসে নাকপ কোনো দাতা সম্মেলন নয়। সেখান থেকে কোনো দেশ চেক হাতে ফেরে না; আসে সিদ্ধান্ত, নিয়ম আর মাপকাঠি, যার ভিত্তিতে পরের বছরগুলোতে টাকা চলাচল করে। এবারের কপ চলছে দুই টেবিলে: আনুষ্ঠানিক দর-কষাকষি, যার নেতৃত্বে অস্ট্রেলিয়া এবং যেখানে নিয়ম লেখা হয়; আর আয়োজক তুরস্কের নিজস্ব কর্মসূচি, যেখানে প্রকল্প ও অংশীদারত্বের আলোচনা।গত বছরের বেলেম সম্মেলন দেখিয়েছে প্রতিশ্রুতির ফাঁক কোথায়। অভিযোজন অর্থায়ন তিন গুণ করার ঘোষণা এলেও খসড়ার ২০৩০ সাল চূড়ান্ত পাঠে হয়ে যায় ২০৩৫, ভিত্তিবছর স্পষ্ট হয়নি, টাকাটা কে দেবে তা–ও না। অথচ জাতিসংঘ পরিবেশ কর্মসূচির হিসাবে উন্নয়নশীল দেশগুলোর অভিযোজনে ২০৩৫ সাল নাগাদ বছরে ৩১০ থেকে ৩৬৫ বিলিয়ন ডলার লাগবে, যেখানে ২০২৩ সালে আন্তর্জাতিক সরকারি অভিযোজন অর্থায়ন ছিল মাত্র ২৬ বিলিয়ন ডলার।জুনে বনের প্রস্তুতিমূলক আলোচনাতেও অর্থায়ন ও অভিযোজনে দৃশ্যমান অগ্রগতি হয়নি। তাই বাস্তব প্রত্যাশা হলো, আন্তালিয়ায় নতুন বড় অঙ্ক আসবে না; লড়াই হবে খুঁটিনাটিতে, আর বাংলাদেশের আসল খেলাও সেখানেই।তিন বছরের জানালাউত্তরণ পেছানোর আলোচিত লাভ বাণিজ্যে:…

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira