1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
Logo

গ্রেপ্তার হওয়া কিশোরকে আট মাস আগে কোচিং সেন্টার থেকে বের করে দেওয়া হয়েছিল

রিপোর্টারের নাম:
  • আপডেট: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

ছুরিকাঘাতে আহত স্কুলছাত্রী ও গ্রেপ্তার হওয়া কিশোর আট মাস আগে একই কোচিং সেন্টারে পড়ত। সেখানে ওই কিশোর উত্ত্যক্ত করত বলে অভিযোগ করেছিল ছাত্রী। তখন কিশোরকে কোচিং সেন্টার থেকে বের করে দেওয়া হয়। ওই ক্ষোভ থেকেই ছুরিকাঘাত করেছে বলে অভিযোগ করেছে আহত ছাত্রী ও তার পরিবার।আহত ছাত্রী বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। আজ মঙ্গলবার সকালে হাসপাতালে গিয়ে স্কুলছাত্রী ও তার মায়ের সঙ্গে কথা হয়। তখন তাঁরা এসব কথা জানান ও অভিযোগ করেন।গতকাল সোমবার বেলা ১টা ১১ মিনিটের দিকে কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় বাসার সামনে ওই ছাত্রীকে ছুরিকাঘাত করা হয়। সে শহরের একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। স্কুল থেকে নির্বাচনী পরীক্ষা দিয়ে বাসায় ফেরার পর ভবনের নিচে দাঁড়িয়ে কলবেল বাজানোর সময় এক কিশোর পেছন থেকে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তার শরীরের অন্তত ছয়টি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, সে আপাতত শঙ্কামুক্ত।এদিকে গতকাল রাতে কুষ্টিয়া মডেল থানায় হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা করেন স্কুলছাত্রীর বাবা। ঘটনার ১২ ঘণ্টার মধ্যে কুষ্টিয়া শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ওই কিশোরকে তার খালার বাড়ি থেকে পুলিশ গ্রেপ্তার করে।আজ সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে গিয়ে দেখা যায়, মেয়েটি হাত ও পিঠে ব্যান্ডেজ করা। মেয়েটির মা জানান, একটু আগে চিকিৎসক এসে দেখে গেছেন। জেলা প্রশাসনের কর্মকর্তারাও খোঁজ নিতে এসেছিলেন। মেয়েটির বাঁ হাতের কনিষ্ঠ আঙুল নাড়াচাড়া করতে পারছে না। হয়তো সেখানে সমস্যা দেখা দিয়েছে।স্কুলছাত্রী জানায়, গত ফেব্রুয়ারিতে সে শহরের একটি কোচিং সেন্টারে ভর্তি হয়। সেখানে অভিযুক্ত কিশোরও ভর্তি হয়েছিল। কয়েক দিন যেতেই ওই কিশোর তাকে প্রেমের প্রস্তাব দেয় ও উত্ত্যক্ত করতে থাকে। বিষয়টি সে তার মাকে জানায়। একপর্যায়ে তার মা কোচিং সেন্টারের পরিচালক ও ছেলেটির পরিবারকে অবগত করেন। এরপর কোচিং সেন্টার থেকে ওই ছেলেকে বের করে দেওয়া হয়। এর পর থেকে ছেলেটির সঙ্গে আর কোনো যোগাযোগ…

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira