বিশৃঙ্খলা হলে বা কাজ না করলে মজুরি ছাড়া কারখানা বন্ধের ঘোষণা দিয়েছেন তৈরি পোশাকশিল্পের কারখানামালিকেরা। মালিকপক্ষ জানিয়েছে, ইতিমধ্যে সাভার-আশুলিয়া ও গাজীপুরে ‘কাজ নেই, মজুরি নেই’ ভিত্তিতে ৫৫টি কারখানা বন্ধ হয়েছে। বন্ধের আশঙ্কায় আছে আরও ৯২টি কারখানা।শ্রম আইনের ১৩(১) ধারায় ‘কাজ নেই, মজুরি নেই’ ভিত্তিতে কারখানা বন্ধের সুযোগ রয়েছে। এ ধারার প্রয়োগ করলে শ্রমিকেরা কারখানা বন্ধের দিনগুলোর জন্য কোনো মজুরি পান না। এতে শ্রমিকদের সংকট বাড়ে। শিল্পমালিকদের এমন ঘোষণায় পরিস্থিতি কিছুটা জটিল হতে পারে বলে মনে করছেন একাধিক শ্রমিকনেতা। তাঁরা বলছেন, অধিকাংশ কারখানার শ্রমিকই কাজ করতে চান। তাঁরা কোনো ধর্মঘটও করেননি। তবে নিরাপত্তার কারণে মালিকেরা কারখানা বন্ধ করেছেন। এমন পরিস্থিতিতে মজুরি পাওয়া শ্রমিকদের অধিকার। তাঁরা সেটি না পেলে অসন্তোষ আরও বাড়তে পারে। জানতে চাইলে নিম্নতম মজুরি বোর্ডে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার প্রথম আলোকে বলেন, যেসব কারখানার শ্রমিকেরা ধর্মঘটে ছিলেন না, তবে নিরাপত্তার কারণে কর্তৃপক্ষ ছুটি দিয়েছে, সেসব কারখানাকে পুরো মজুরি দিতে হবে। এসব কারখানা ১৩(১) ধারায় বন্ধ করা সম্পূর্ণ বেআইনি। কারণ, শ্রমিকেরা কাজ করতে চেয়েছেন। নিরাপত্তার কারণে কারখানা ছুটি দিয়েছে মালিকপক্ষ। এদিকে মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ বন্ধ হয়নি। গতকাল শনিবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকেরা। পরে লাঠিপেটা করে এবং কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের মহাসড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ। এতে প্রায় চার ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হয়।মাহমুদ হাসান খান, সভাপতি, বিজিএমইএমালিকেরা একটি কথা জোর দিয়ে বলেছেন, কারখানায় ভাঙচুর চলবে, রাস্তাঘাট অবরোধ চলবে—একই সময়ে মজুরি বোর্ডে আলোচনা করার যৌক্তিকতা কী, তা নিয়ে প্রশ্ন আছে।এমন পরিস্থিতিতে গতকাল সকালে রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে বিজিএমইএ ও বিকেএমইএর সদস্যদের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৈঠক সূত্র জানিয়েছে, এতে উৎপাদন কার্যক্রম চালাতে না পারলে কারখানা বন্ধ রাখার বিষয়ে মত দেন বেশির ভাগ মালিক। একই সঙ্গে তাঁরা বলেন, বিশৃঙ্খলা চলতে থাকলে মজুরি…
Leave a Reply