টাইম নিউজ ডেস্কঃ ঢাকার গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন সিটি নিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগের (স্বতন্ত্র) প্রার্থী ও বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান।
প্রায় ১০ মাস কারাভোগের পর গত শনিবার (৩০ মে) তাকে মুক্তি দেওয়া হয়। জামিনে মুক্তি পেয়ে তিনি ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিয়ে শুক্রবার (৫ জুন) তিনি বাসায় ফেরেন। তিনি চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) এলাকাসহ দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৮ অক্টোবর ঢাকার নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সমাবেশে হামলার অভিযোগে গত বছরের ৪ আগস্ট রাতে তাকে আটক করা হয়। এর পরপর সন্ত্রাস বিরোধী ৮,৯,১০,১১,১২ ধারার মামলায় কারাবাস করেছেন। প্রায় ১০ মাসের এই কারাবাসে তিনি ডায়াবেটিস, হৃদরোগ ও শ্বাসকষ্টে ভুগেছেন রেদোয়ান খান বোরহান।
আলহাজ্ব রেদওয়ান খান বোরহান এর সহধর্মিনী সুলতানা নাসরিন খান আরো জানান, আওয়ামী লীগের দলীয় কোন পোষ্ট না থাকার কারনে এ নেতাকে একের পর এক মিথ্যা মামলা হামলা দিয়ে আটকিয়ে রেখেছে। তিনি বারবার জামিন লাভ করলেও তাকে বিভিন্ন মামলা দিয়ে আটক রাখা হয়। এতে তিনি দিন দিন আরো বেশি অসুস্থ হয়ে পড়েছেন। তাই তিনি চাঁদপুর সহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
Leave a Reply