বিদেশে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীরা এখন প্রচলিত গন্তব্যের বাইরেও নতুন দেশ খুঁজছেন। দক্ষিণ কোরিয়া ক্রমশ সেই তালিকার ওপরে উঠছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, কম্পিউটার বিজ্ঞান, প্রকৌশল, ব্যবসা বিশ্লেষণ ও গবেষণায় আগ্রহীদের কাছে দেশটির আকর্ষণ বেশি। তবে প্রশ্ন একটাই, বাস্তবে কত টাকা লাগে?টিউশন ফি: বিশ্ববিদ্যালয়ভেদে বড় পার্থক্যকোরিয়া সরকারের স্টাডি ইন কোরিয়া পোর্টালের তথ্য অনুযায়ী, চার বছর মেয়াদি বিশ্ববিদ্যালয়ে গড় বার্ষিক টিউশন ফি প্রায় ৬৮ দশমিক ২ লাখ ওন (৬ দশমিক ২ লাখ টাকা)। জাতীয় ও সরকারি বিশ্ববিদ্যালয়ে গড় প্রায় ৪২ দশমিক ৭ লাখ ওন (৩ দশমিক ৯৩ লাখ টাকা), বেসরকারিতে প্রায় ৭৬ দশমিক ৩ লাখ ওন (৭ দশমিক ০২ লাখ টাকা)। ব্যাংকের প্রকৃত বিনিময় হার ও লেনদেন চার্জের কারণে পরিশোধযোগ্য অর্থ কিছুটা আলাদা হতে পারে।শুধু টিউশন নয়, জীবনযাত্রার ব্যয়ও ধরতে হবেসরকারি নির্দেশিকা অনুযায়ী, একজন আন্তর্জাতিক শিক্ষার্থীর মাসিক খরচ আনুমানিক ৭ দশমিক ৫ লাখ থেকে ১০ লাখ ওন। এতে আবাসন, খাবার, যাতায়াত ও দৈনন্দিন খরচ ধরা আছে। ১২ মাসে এর পরিমাণ প্রায় ৮ দশমিক ২৪ লাখ থেকে ১১ লাখ টাকা।বৃত্তি ছাড়া প্রাথমিক বার্ষিক বাজেটদক্ষিণ কোরিয়ায় পড়ালেখার ক্ষেত্রে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের খরচে স্পষ্ট পার্থক্য থাকলেও জীবনযাত্রার ব্যয় উভয় ক্ষেত্রেই প্রায় সমান। জাতীয় বা সরকারি বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থীর বার্ষিক টিউশন ফি পড়ে প্রায় ৩ দশমিক ৯৮ লাখ টাকা, যেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে এই খরচ বেড়ে দাঁড়ায় বার্ষিক প্রায় ৭ দশমিক ১২ লাখ টাকায়।এর বাইরে আবাসন, খাবার ও অন্য আনুষঙ্গিক মিলিয়ে ১২ মাসের জীবনযাত্রার ব্যয় বাবদ প্রয়োজন হয় প্রায় ৮ দশমিক ৪০ থেকে ১১ দশমিক ২০ লাখ টাকা। ফলে সব মিলিয়ে সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার ক্ষেত্রে মোট প্রাথমিক বার্ষিক খরচ দাঁড়ায় ১২ দশমিক ৩৮ থেকে ১৫ দশমিক ১৮ লাখ টাকার মতো। অন্যদিকে একই মেয়াদে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বেলায় এই খরচের মাত্রা কিছুটা বেড়ে প্রায় ১৫ দশমিক ৫২ থেকে ১৮ দশমিক ৩২ লাখ টাকায় গিয়ে ঠেকে।এগুলো জাতীয় গড়ভিত্তিক পরিকল্পনা, কোনো…
Leave a Reply