1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
Logo

ভেপে–চকলেটে, কুশ–কেটামিনের মতো নতুন মাদক, কেনাবেচাও আলাদা

রিপোর্টারের নাম:
  • আপডেট: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

রাজধানীর উত্তরার একটি বাসায় চেতনানাশক ওষুধ কেটামিন প্রক্রিয়াজাত করার ল্যাবের সন্ধান পায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গত ২৫ মার্চ সেখানে অভিযান চালিয়ে চীনের তিন নাগরিককে গ্রেপ্তার করা হয়। কর্মকর্তাদের ভাষ্য, চক্রটি বিদেশ থেকেও অর্ডার পেত, মাদক পাঠাত কুরিয়ারে।শুধু উত্তরা নয়, সম্প্রতি গাজীপুরের টঙ্গীতে ইয়াবা গুঁড়া করে নতুন বড়ি বানানো, পুরান ঢাকার ওয়ারীতে কুশ চাষ এবং ভাটারায় ভেজাল মদ তৈরির তথ্য পেয়েছে ডিএনসি। বিদেশ থেকে নতুন মাদক আসার পাশাপাশি দেশের ভেতরেও উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণের এমন ঘটনা সামনে আসছে।এভাবে বদলে যাচ্ছে মাদকের চেহারা। পাল্টেছে কেনাবেচার পদ্ধতিও। কখনো ইলেকট্রনিক সিগারেটের (ভেপের) তরল, কখনো বিশেষ কাগজ বা চকলেটে মাদক পাওয়া যাচ্ছে। সরবরাহের জন্য ব্যবহৃত হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম, গোপন বার্তা আদান–প্রদানের গ্রুপ ও অনলাইন কেনাকাটার ব্যবস্থা। নতুন মাদকের এই বাজারে তরুণ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সম্পৃক্ততার তথ্যও মিলেছে কয়েকটি অভিযানে।শুধু উত্তরা নয়, সম্প্রতি গাজীপুরের টঙ্গীতে ইয়াবা গুঁড়া করে নতুন বড়ি বানানো, পুরান ঢাকার ওয়ারীতে কুশ চাষ এবং ভাটারায় ভেজাল মদ তৈরির তথ্য পেয়েছে ডিএনসি। বিদেশ থেকে নতুন মাদক আসার পাশাপাশি দেশের ভেতরেও উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণের এমন ঘটনা সামনে আসছে।আট বছরে শনাক্ত ১৩ মাদকচেতনানাশক কেটামিন ব্যবহার করে ভয়ংকর মাদক তৈরির এসব সরঞ্জামসহ চীনের তিন নাগরিককে গ্রেপ্তার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর  ডিএনসির তথ্য অনুযায়ী, দেশে অন্তত ২৪ ধরনের মাদক পাওয়া যায়। এর মধ্যে ২০১৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত আট বছরে নতুন বা অপ্রচলিত ১৩ ধরনের মাদক শনাক্ত ও উদ্ধার হয়েছে। সবচেয়ে বেশি পাঁচটি শনাক্ত হয় ২০১৯ সালে; ২০২১ সালে তিনটি। তবে নতুন বলে চিহ্নিত সব দ্রব্যই সম্পূর্ণ নতুন রাসায়নিক নয়; কয়েকটি প্রচলিত মাদকের ভিন্ন রূপ।তালিকায় রয়েছে খাত (নেশা সৃষ্টিকারী উদ্ভিদ), আইস (স্ফটিকাকার মেথামফেটামিন, শক্তিশালী উত্তেজক রাসায়নিক), এমডিএমএ বা এক্সট্যাসি (কৃত্রিম উত্তেজক মাদক), এলএসডি (বিভ্রম সৃষ্টিকারী রাসায়নিক), ট্যাপেন্টাডল ও ট্রামাডল (ওপিওয়েড শ্রেণির ব্যথানাশক), ডিএমটি (বিভ্রম সৃষ্টিকারী রাসায়নিক), ম্যাজিক মাশরুম (নেশা সৃষ্টিকারী উপাদানযুক্ত ছত্রাক), ডিওবি (কৃত্রিম বিভ্রম সৃষ্টিকারী পদার্থ), কুশ (গাঁজার…

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira