1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
Logo

ফাইনালের দৌড়ে হোঁচট নাজমুলদের, এখন এগিয়ে কারা

রিপোর্টারের নাম:
  • আপডেট: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরুর আগেও সম্ভাবনাটা ছিল বেশ জ্বলজ্বলে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে বাকি থাকা ছয় টেস্টের চারটিতে জিতলেই হতো বাংলাদেশের। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ ১–০ ব্যবধানে হেরে যাওয়ার পর সম্ভাবনাটা ফিকে হয়ে যায়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে কাল ৯ উইকেটে হারের পর টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্রের ফাইনাল খেলার সম্ভাবনা বাংলাদেশের জন্য প্রায় শেষই হয়ে গেছে বলা চলে।এখন টেস্ট চ্যাম্পিয়নশিপে কার কেমন অবস্থা, তাই দেখে নেওয়া যাক একনজরে…   ১. দক্ষিণ আফ্রিকাম্যাচ: ৮জয়: ৬পয়েন্টের শতকরা হার: ৭৫.০০বাকি ম্যাচ: বাংলাদেশ (১), ইংল্যান্ড (৩), শ্রীলঙ্কা (২)আবারও পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকাজোহানেসবার্গ টেস্ট জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষে ফিরেছে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা। সিরিজেও এগিয়ে গেছে ১-০ ব্যবধানে। অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে ঐতিহাসিক সিরিজ জয় তুলে নেয় প্রোটিয়ারা। বাংলাদেশের বিপক্ষে চলমান চক্রে তারা পেয়েছে পঞ্চম জয়।ভারতকে তাদের মাটিতে ২-০ ব্যবধানে হারিয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়নরা। ২৫ বছর পর ভারতের মাটিতে এটি ছিল তাদের প্রথম সিরিজ জয়। এরপর পাকিস্তানের বিপক্ষে সিরিজ ড্র করে তারা।বাংলাদেশের বিপক্ষে সিরিজের পর ঘরের মাঠে ইংল্যান্ডের আতিথ্য নেবে দক্ষিণ আফ্রিকা। এরপর শ্রীলঙ্কা সফরের মধ্য দিয়ে তাদের এই চক্রের অভিযান শেষ হবে।২. নিউজিল্যান্ডম্যাচ: ৬জয়: ৪পয়েন্টের শতকরা হার: ৭২.২২বাকি ম্যাচ: ভারত (২), শ্রীলঙ্কা (২), অস্ট্রেলিয়া (৪), পাকিস্তান (২)ফাইনাল খেলার দৌড়ে নিউজিল্যান্ডও এগিয়ে আছেদক্ষিণ আফ্রিকার কাছে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার সিরিজ হারের পর পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছিল নিউজিল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২–০ ব্যবধানে সিরিজ জিতে এই চক্র শুরু করেছিল তারা। এরপর ইংল্যান্ড সফরে ২-১ ব্যবধানে স্মরণীয় সিরিজ জয় পায় কিউইরা। প্রথম টেস্টে হারের পর টানা দুই ম্যাচ জিতে সফর শেষ করে তারা। তাতে চলমান চক্রে ৬ ম্যাচে ৪ জয় নিয়ে পয়েন্ট তালিকার ওপরের দিকে নিজেদের অবস্থান আরও শক্ত…

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira