1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
Logo

ফ্যামিলি কার্ডে ভাতার আওতায় ৭৪ হাজার পরিবার

রিপোর্টারের নাম:
  • আপডেট: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

পরীক্ষামূলক পর্যায়ে ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে গত সেপ্টেম্বর পর্যন্ত ৭৪ হাজার ২৫৯টি পরিবার ভাতার আওতায় এসেছে। পর্যায়ক্রমে আনুমানিক ৪ কোটি ১০ লাখ খানাকে (পরিবার) এই কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা আছে সরকারের। এ লক্ষ্যে তথ্য সংগ্রহের কাজ চলছে। এ পর্যন্ত ৫৯ লাখ ১৬ হাজার ৭৯৬ খানার তথ্য সংগ্রহ করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার সংসদীয় কমিটির বৈঠকে এ তথ্য জানিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। এই কর্মসূচিতে প্রকৃত দরিদ্র ও অসহায় পরিবার নির্বাচন এবং টাকা বিতরণের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে বলেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটি।নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সামাজিক নিরাপত্তা কর্মসূচি হিসেবে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়েছে বিএনপি সরকার। নিম্ন আয়ের ও দরিদ্র পরিবারগুলোকে সরাসরি নগদ আর্থিক সহায়তা দেওয়া এ কর্মসূচির মূল লক্ষ্য। এ কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারের নারী সদস্য মাসে আড়াই হাজার টাকা পাচ্ছেন।গত ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সমাজকল্যাণ মন্ত্রণালয় এটি বাস্তবায়ন করছে।২০২৬-২৭ অর্থবছরে মূল কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গত ১২ অক্টোবর দেশের সব পরিবারের (আনুমানিক ৪ কোটি ১০ লাখ) তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে এ কাজ শেষ হবে।ফ্যামিলি কার্ডে আগামী অর্থবছরে লাগবে ১৩ হাজার কোটি টাকাযতটা কাজ হয়েছেগতকালের বৈঠকে ফ্যামিলি কার্ড কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা করে সমাজকল্যাণ মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটি। সেখানে কর্মসূচিটি বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরে সমাজকল্যাণ মন্ত্রণালয় জানায়, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত ফ্যামিলি কার্ড কর্মসূচির পাইলটিং পর্যায়ে ৮টি বিভাগের ৪২টি জেলার ৫৫টি ওয়ার্ডে ১ লাখ ১২ হাজার ৯৪টি পরিবারের তথ্য সংগ্রহ করা হয়। প্রক্সি মিনস টেস্ট বা পিএমটি (পরিবারের আর্থসামাজিক অবস্থা যাচাই করার পদ্ধতি) স্কোরের মাধ্যমে ৭৭ হাজার ৮৯৪ নারীকে ফ্যামিলি কার্ডের জন্য নির্বাচন করা হয়। মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৭৪ হাজার ২৫৯টি খানা ভাতার আওতায় এসেছে।২০২৬-২৭ অর্থবছরে মূল কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গত ১২ অক্টোবর দেশের সব পরিবারের (আনুমানিক ৪ কোটি ১০ লাখ) তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে এ কাজ শেষ হবে। তথ্য…

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira