1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
Logo

বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা আজও মুখোমুখি, বেড়ার পরিস্থিতি থমথমে

রিপোর্টারের নাম:
  • আপডেট: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

পাবনার বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) গতকাল রাতে প্রত্যাহার। নতুন ওসি দায়িত্ব নিয়েছেন।পাবনার বেড়া পৌর এলাকার পরিস্থিতি আজও থমথমে। আজ রোববারও সকাল থেকে বেড়া পৌরসভার কিছু এলাকায় ক্ষমতাসীন বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা মুখোমুখি অবস্থানে রয়েছেন।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পৌরসভার সম্ভপুর ও পায়না মহল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ–যুবলীগের নেতা–কর্মীরা জড়ো হয়েছেন। অন্যদিকে হাতিগাড়া এলাকায় বিএনপির নেতা–কর্মীরা জড়ো হয়েছেন।সম্ভপুর, পায়না মহল্লা এবং হাতিগাড়া এলাকা পাশাপাশি। দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেওয়ায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষ–সহিংসতা এড়াতে দুই পক্ষের মাঝামাঝি অবস্থান নিয়েছে পুলিশ।উদ্ভূত পরিস্থিতিতে পৌরসভার ডাকবাংলা বাজারের বেশির ভাগ দোকান বন্ধ রয়েছে। তবে বেড়া পৌর বাজারে কিছু দোকানপাট খুলেছে। আতঙ্কের কারণে বাজারে মানুষের আনাগোনা কম।রাতে ওসি প্রত্যাহারক্ষমতাসীন বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের মধ্যে গত তিন দিনে দফায়–দফায় সংঘর্ষের পর গতকাল রাতে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়েছে। তাঁকে রাজশাহী রিজার্ভ রেঞ্জে (আরআরএফ) সংযুক্ত করা হয়েছে।বেড়া থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব নিয়েছেন পাবনা সদর সার্কেলের পরিদর্শক গোলাম মোস্তফা। বিষয়টি নিশ্চিত করেন পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ।পাবনার বেড়া পৌরসভার বৃশালিখা মহল্লার কাছে সতর্ক অবস্থানে পুলিশ। আজ দুপুর সাড়ে ১২টার দিকেআজ বেলা সাড়ে ১১টার দিকে নতুন ওসি গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, ‘সকাল থেকে পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি। কিছু কিছু এলাকায় লোকজন জড়ো হলেও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক আছে। আশা করি, পরিস্থিতির আর অবনতি হবে না।’বৃহস্পতিবার থেকে সংঘর্ষ–উত্তেজনাপুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে বেড়া পৌর এলাকার বিভিন্ন মহল্লায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ শুরু হয়। ওই দিন সম্ভপুর ও পায়না মহল্লার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ–যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা মিছিল নিয়ে বেড়া থানার সামনে অবস্থান নেন। তখন বিএনপি ও ছাত্রদলের নেতা–কর্মীরা তাঁদের ধাওয়া দিলে সংঘর্ষ বাধে। একই দিনে বৃশালিখা মহল্লায়ও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় কয়েকটি বাড়িতে…

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira