‘ধ্বংসযন্ত্র থমকে দাঁড়াক প্রাণের স্পর্ধায়’—এ স্লোগান সামনে রেখে ১৩ নভেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হওয়া জেইউডিও জাতীয় বিতর্ক উৎসব ২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী পর্ব গতকাল শনিবার (২১ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে।জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের (জেইউডিও) আয়োজনে ১৩ থেকে ২১ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয় আন্তবিশ্ববিদ্যালয়, আন্তকলেজ ও আন্তস্কুল বিতর্ক প্রতিযোগিতা। পাশাপাশি তিনটি পর্যায়েই অনুষ্ঠিত হয়েছে বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা।এবারের উৎসবে দেশের ৩২টি স্কুল, ৩২টি কলেজ এবং ৩২টি বিশ্ববিদ্যালয় থেকে বিতার্কিকেরা অংশগ্রহণ করেন। বিতার্কিক, বিচারকসহ এই আয়োজনে পাঁচ শতাধিক অংশগ্রহণকারী যুক্ত ছিলেন।উৎসবের বিশ্ববিদ্যালয় পর্যায়ের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন বর্ণ সাহা বিশাল, কলেজ পর্যায়ের যুগ্ম আহ্বায়ক হিসেবে হাসিব বিন আবদুল হাই এবং স্কুল পর্যায়ের যুগ্ম আহ্বায়ক হিসেবে দুর্বার শামিত আদি। পুরো আয়োজনের আহ্বায়ক (কনভেনর) হিসেবে দায়িত্ব পালন করেছেন জেইউডিওর সভাপতি আল লুবান।আন্তবিশ্ববিদ্যালয় বিতর্কএবারের ২১তম আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (ডিইউডিএস) এবং রানার্সআপ হয়েছে ডিবেটার্স অব চিটাগং ইউনিভার্সিটি (ডিইউসি)।আন্তকলেজ বিতর্ক১৫তম আন্তকলেজ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি (ডিসিডিএস)। রানার্সআপ হয়েছে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ ডিবেটিং ক্লাব (এমসিপিডিসি)।এর আগে প্রতিযোগিতার সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছিল আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ডিবেটিং ক্লাব (এসিসিডিসি), ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি (ডিসিডিএস), রাজউক কলেজ ডিবেট ক্লাব (আরসিডিসি) এবং মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ ডিবেটিং ক্লাব (এমসিপিডিসি)।আন্তস্কুল বিতর্কএবারের আন্তস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে আইডিয়াল ডিবেটিং ক্লাব এইট (আইডিসি-৮) এবং রানার্সআপ হয়েছে আইডিয়াল ডিবেটিং ক্লাব টেন (আইডিসি-১০)।বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতাজাতীয় বিতর্ক উৎসবের অংশ হিসেবে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়েছে।স্কুল ও কলেজ পর্যায়ের বারোয়ারি বিতর্কে চ্যাম্পিয়ন হয়েছেন তাসমিয়া খান ইউশা (সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ)। প্রথম রানার্সআপ হয়েছেন তানভীর রায়ান (আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ) এবং দ্বিতীয় রানার্সআপ হয়েছেন মির্জা মুক্তাদির মাহদি (আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ)।অন্যদিকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের বারোয়ারি বিতর্কে চ্যাম্পিয়ন হয়েছেন আফিয়া ইবনাত সামিহা (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়)। প্রথম রানার্সআপ হয়েছেন মোহাম্মদ আরাফাত ইসলাম রিফাত (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়)। দ্বিতীয়…
Leave a Reply