1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
Logo

‘ব্রট ডেথ’ ও একটি অরক্ষিত হাসপাতালের বারান্দা

রিপোর্টারের নাম:
  • আপডেট: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

অনেকেই বলেন, এই রাষ্ট্রে এখন সবচেয়ে সস্তা হলো মানুষের জীবন। কথাটি যেন সম্প্রতি আবারও প্রমাণিত হলো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দায়।কুষ্টিয়ার এক অতিদরিদ্র রিকশাচালক হৃদয় আলী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নিজে এবং তাঁর অসুস্থ ছয় বছরের মেয়ে উম্মে খাদিজাকে নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। স্বামী ও সন্তানকে সুস্থ করে বাড়ি ফেরার আকুতি নিয়ে কুষ্টিয়ার গ্রাম থেকে এসেছিলেন সেলিনা বেগম। সঙ্গে ছিল নতুন হাঁটতে শেখা দুই বছরের অবোধ শিশু আবু হুরায়রা। কিন্তু তাঁর সেই স্বপ্ন নিমেষেই থমকে গেল। তিনি যখন স্বামী ও মেয়ের ওষুধ কেনার জন্য ছোটাছুটি করছিলেন, ঠিক তখনই হাসপাতালের চারতলা ভবনের অরক্ষিত দোতলার বারান্দা থেকে নিচে পড়ে চিরতরে নিভে গেল শিশু হুরায়রার প্রাণ।হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনাটিকে নিছক একটি ‘দুর্ঘটনা’ বলে দায় সারল। ডেথ সার্টিফিকেটে লিখে দিল ‘ব্রট ডেথ’। হাসপাতাল কর্তৃপক্ষ এটিকে দুর্ঘটনা বলে দায় এড়াতে পারলেও রাষ্ট্র কি আসলেই এই দায় এড়াতে পারে?একটু গভীরভাবে ভাবলে এই মৃত্যুকে নিছক দুর্ঘটনা বলার সুযোগ নেই। এটি একটি প্রাতিষ্ঠানিক ব্যর্থতা এবং সামগ্রিকভাবে আমাদের সমাজ ও অর্থনীতির কাঠামোগত অরক্ষিত অবস্থার নির্মম বাস্তব রূপ। এই করুণ ট্র্যাজেডি দেশের ভঙ্গুর ও অবহেলিত স্বাস্থ্যব্যবস্থারই এক নির্মম বহিঃপ্রকাশ।সর্বজনীন স্বাস্থ্যসেবা অর্জনের সঠিক পথ কোনটাকুষ্টিয়ায় একটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ও একটি জেনারেল হাসপাতাল থাকা সত্ত্বেও একজন দরিদ্র রিকশাচালককে চিকিৎসা নিতে কেন শত মাইল পাড়ি দিয়ে রাজশাহীতে আসতে হলো? এটি কি আমাদের জেলা ও উপজেলা পর্যায়ের ভেঙে পড়া চিকিৎসাব্যবস্থার চরম ব্যর্থতা নয়? ইউনিয়ন, উপজেলা, এমনকি জেলা পর্যায়েও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর সংকট প্রবল। এর ফলে প্রত্যন্ত অঞ্চলের মানুষ বাধ্য হয়ে চিকিৎসার জন্য বিভাগীয় শহরে ছুটছেন। পরিণতিতে রাজশাহীর মতো বিভাগীয় শহরের মেডিকেল কলেজ হাসপাতালগুলোয় ধারণক্ষমতার দুই থেকে তিন গুণ রোগী ভর্তি থাকেন। চরম ভিড় ও ধারণক্ষমতার অতিরিক্ত রোগীর চাপে মানুষ মেঝেতে, বারান্দায়, এমনকি সিঁড়ির নিচেও শুয়ে চিকিৎসা নিতে বাধ্য হন।সংবিধান নাগরিকের স্বাস্থ্যসেবার অধিকারকে রাষ্ট্র পরিচালনার অন্যতম মৌলিক দায়িত্ব হিসেবে স্বীকৃতি দিলেও বাস্তব চিত্রে এটি সবচেয়ে…

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira