1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
Logo

মুরারিচাঁদ কলেজ বন্ধুসভার সাংগঠনিক বৈঠক

রিপোর্টারের নাম:
  • আপডেট: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’ কর্মসূচিতে এ বছর ‘সেরা ১০’ বন্ধুসভার মধ্যে জায়গা করে নিয়েছে মুরারিচাঁদ কলেজ বন্ধুসভা। পুরস্কারপ্রাপ্তির মুহূর্তটিকে আরও রাঙাতে মুরারিচাঁদ কলেজের অধ্যক্ষ তোফায়েল আহমেদ ও উপাধ্যক্ষ আকমল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বন্ধুরা। ১৬ নভেম্বর এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।এর আগে কলেজের এমসিডিএস কক্ষে সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে পুরো বছরের বন্ধুসভার কার্যক্রম নিয়ে আলোচনা করেন বন্ধুরা। সাধারণ সম্পাদক উদয় সরকার বর্তমান কমিটির কার্যক্রমগুলো এবং আগামী বছরের কার্যক্রমের রোডম্যাপ সম্বন্ধে সবাইকে অবগত করেন।উপাধ্যক্ষ আকমল হোসেনের সঙ্গে মুরারিচাঁদ কলেজ বন্ধুসভার বন্ধুরাসহসভাপতি মেহেদি হাসান বলেন, ‘মুরারিচাঁদ কলেজ বন্ধুসভা সব সময় ভিন্ন ধারার কাজ করতে ভালোবাসে। আর এই কাজ কেবল নিজের ক্যাম্পাসের মধ্যেই আমরা সীমাবদ্ধ রাখব না; পুরো বাংলাদেশে আমাদের কার্যক্রম ছড়িয়ে দিতে হবে।’সাংগঠনিক সম্পাদক শারমিন লিপি বলেন, ‘বন্ধুসভা আমাদের সবার। তাই বন্ধুসভার সুখে-দুঃখে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যেতে হবে।’এ সময় আরও উপস্থিত ছিলেন বন্ধু অনুপ দাস, সৈয়দা তামান্না ইসলাম, হৃদিতা, মিলন, রাজিম মাহবুব, ফররুখ আহমদ, আবদুল্লাহ রায়হান, সনি তালুকদার, ঋত্বিক, রাসেল মিয়াসহ অন্য বন্ধুরা।পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, মুরারিচাঁদ কলেজ বন্ধুসভা

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira