1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
Logo

মাদক সাম্রাজ্য গড়ে গায়ার্দো হয়ে উঠেছিলেন মেক্সিকোর ‘বসদের বস’

রিপোর্টারের নাম:
  • আপডেট: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

পর্দায় তিনি ছিলেন ঠান্ডা মাথার, হিসাবি ও দূরদর্শী এক মাদকসম্রাট। রাজনীতিবিদদের সঙ্গে সখ্য, প্রশাসনের ভেতরে যোগাযোগ, প্রতিদ্বন্দ্বীদের নিয়ন্ত্রণ আর বিশাল মাদক সাম্রাজ্য—সবকিছুই যেন তাঁর হাতের মুঠোয়। চরিত্রটি এতটাই প্রভাবশালী যে নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘নারকোস: মেক্সিকো’র অন্যতম আকর্ষণ হয়ে উঠেছিলেন তিনি। অথচ এই চরিত্রের পেছনের মানুষটির জীবনের শেষ অধ্যায় কেটেছে কারাগারে। তিনি মিগেল আনহেল ফেলিক্স গায়ার্দো। মেক্সিকোর কুখ্যাত গুয়াদালাহারা কার্টেলের প্রতিষ্ঠাতাদের একজন। অপরাধজগতে পরিচিত ছিলেন ‘এল জেফে দে জেফেস’ নামে, যার অর্থ ‘বসদের বস’। দীর্ঘ ৩৭ বছর কারাবন্দী থাকার পর ১৫ নভেম্বর ৮০ বছর বয়সে মারা গেছেন তিনি। অসুস্থ অবস্থায় কারাগার থেকে হাসপাতালে নেওয়ার পর একাধিক অঙ্গ বিকল হয়ে তাঁর মৃত্যু হয়। গায়ার্দোর মৃত্যুর খবর প্রকাশের পর আবার আলোচনায় এসেছে নেটফ্লিক্সের ‘নারকোস: মেক্সিকো’। কারণ, বাস্তবের এই মাদকসম্রাটকে পর্দায় তুলে ধরেছিলেন মেক্সিকান অভিনেতা দিয়েগো লুনা। ২০১৮ সালে সিরিজটির প্রথম মৌসুম মুক্তির পর দর্শকের কাছে নতুন করে পরিচিত হয়ে ওঠে গায়ার্দোর নাম। তাঁর উত্থান, মাদক সাম্রাজ্য প্রতিষ্ঠা, রাজনৈতিক যোগাযোগ, প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে সংঘাত এবং শেষ পর্যন্ত পতনের গল্প হয়ে ওঠে সিরিজটির মূল আকর্ষণ। একজন সাবেক পুলিশ কর্মকর্তা কীভাবে হয়ে উঠলেন মেক্সিকোর সবচেয়ে ক্ষমতাধর মাদক কারবারিদের একজন? কেন তাঁর জীবন নিয়ে সিরিজ নির্মাণ করতে আগ্রহী হলেন নির্মাতারা? আর দিয়েগো লুনা কীভাবে এমন একটি বিতর্কিত চরিত্রকে পর্দায় ফুটিয়ে তুললেন?১৯৮৯ সালে গ্রেপ্তার হন মেক্সিকোর গুয়াদালাহারা কার্টেলের প্রতিষ্ঠাতা মিগেল আনহেল ফেলিক্স গায়ার্দোযে জীবন সিনেমার গল্পকেও হার মানায়১৯৪৬ সালে মেক্সিকোর সিনালোয়া প্রদেশের কুলিয়াকানে জন্ম গায়ার্দোর। তাঁর জীবনের শুরুটা ছিল একেবারেই সাধারণ। কর্মজীবনে তিনি যুক্ত ছিলেন পুলিশের সঙ্গে। পরে সিনালোয়ার গভর্নর লিওপোলদো সানচেজ সেলিসের দেহরক্ষী হিসেবেও কাজ করেন। কিন্তু এই চাকরির সুবাদে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে যে যোগাযোগ তৈরি হয়েছিল, তা পরবর্তী সময়ে তাঁর অপরাধজগতের উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।সত্তরের দশকে মেক্সিকোর মাদক ব্যবসায় বড় পরিবর্তন আসছিল। যুক্তরাষ্ট্রে কোকেনের চাহিদা বাড়ছিল। কলম্বিয়ার মাদক ব্যবসায়ীরা নতুন নতুন পাচারপথ খুঁজছিলেন। মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে…

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira