উপকরণশুকনা মরিচ: ৭–৮টিধনেগুঁড়া: ১ চা-চামচপাপরিকা: আধা চা-চামচজিরাগুঁড়া: আধা চা-চামচহলুদগুঁড়া: আধা চা-চামচপেঁয়াজকুচি: ১ কাপলেমন গ্রাসের গোড়া (সাদা অংশ) কুচি: ১ কাপআদাকুচি: আধা কাপকাজুবাদাম: আধা কাপরসুনকুচি: ১ চা-চামচচিংড়ি পেস্ট: ২ টেবিল চামচবাদামতেল: আধা কাপমুরগির স্টক: ২ কাপসেদ্ধ মুরগির টুকরা: ১ কাপসেদ্ধ নুডলস: ২ কাপআদা: ১ চা-চামচরসুন: আধা চা-চামচলেমন গ্রাস: ১টিটফু পাফ: ২ কাপনারকেল দুধ: ২ কাপফিশ সস: ২ চা-চামচসয়া সস: ১ চা-চামচলেবুর রস: ২ চা-চামচতেল: আধা কাপধনেপাতা ও ভাজা তিল: সাজানোর জন্যপ্রণালি২ কাপ ফুটন্ত পানিতে শুকনো মরিচ সেদ্ধ করে পানি ঝরিয়ে নিন। গুঁড়া মসলা প্যানে অল্প আঁচে ভেজে নিন। এবার বাকি সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলেই লাক্সা পেস্ট তৈরি। একটি প্যানে তেল দিয়ে আদা, রসুন ও লেমন গ্রাসের টুকরা দিয়ে নাড়ুন। এবার লাক্সা পেস্ট, মুরগির স্টক, নারকেল দুধ, ফিশ সস, সয়া সস দিয়ে দশ মিনিট ফুটিয়ে টফু পাফ ও লেবুর রস দিয়ে নেড়ে ঢেকে নামিয়ে রাখুন। পরিবেশন বাটিতে সেদ্ধ নুডলস ও মুরগির টুকরো রেখে তার ওপর লাক্সা স্যুপ ঢেলে পছন্দমতো সাজিয়ে লাক্সা পেস্টের সঙ্গে পরিবেশন করুন।সবজির কোরমা খেয়েছেন? রেসিপি জেনে নিন
Leave a Reply