1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
Logo

দূষণে হাঁসফাঁস করছে দিল্লি

রিপোর্টারের নাম:
  • আপডেট: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ভারতের সুপ্রিম কোর্ট আতশবাজি বন্ধের নির্দেশ দিতে অস্বীকার করেছিলেন। বিচারপতিরা বলেছিলেন, যে নির্দেশ কার্যকর করা যায় না তা দিয়ে কী লাভ। ফলে দিল্লিসহ উত্তর ভারতে দেদার বাজি পুড়ল গতকাল রোববার দীপাবলির রাতে। দূষণে হাঁসফাঁস করল দিল্লি। আজ সোমবার সকালে দিল্লির বাতাসে দূষণমাত্রার পরিমাণ (একিউআই) ৫০০ ছুঁই ছুঁই। গতকাল রাতে গোটা দিল্লিতে যখন বাজির আওয়াজে কান পাতা দায়, রাজধানীর কোনো কোনো এলাকায় একিউআই মাত্রা তখন এক হাজার ছাড়িয়ে যায়। এই প্রথম দেখা গেল, দিল্লির কোনো কোনো এলাকায় দূষণ মাপার যন্ত্র খারাপ হয়ে রয়েছে।পরিস্থিতির সামাল দিতে গত কয় দিন ধরেই দিল্লি এনসিআর (ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন) এলাকায় দূষণ নিয়ন্ত্রণে তৃতীয় পর্যায়ের কড়াকড়ি বা নিষেধাজ্ঞা ‘গ্র্যাপ-৩’ বলবৎ করা হয়েছে। এর ফলে সব ধরনের দূষণযুক্ত গাড়ি চলাচল নিষিদ্ধ। বাইরের রাজ্য থেকেও দূষণযুক্ত গাড়ি ঢোকা নিষিদ্ধ করা হয়েছে। খুব জরুরি ছাড়া সব ধরনের নির্মাণকাজও বন্ধ রাখা হয়েছে। মাধ্যমিক পর্যায়ের সব স্কুল বন্ধ। অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিস-কাচারিতে বাড়ি থেকে কাজের ব্যবস্থা বা ‘ওয়ার্ক ফ্রম হোম’ চালু করতে বলা হয়েছে। ইটভাটা ও পাথর কুচি করার কারখানা বন্ধ। অনুমোদিত জ্বালানি ছাড়া অন্য জ্বালানি ব্যবহারের কারখানাও বন্ধ রাখা হয়েছে। পৌরসভাকে বলা হয়েছে, রাস্তা ও তার ধারের গাছপালায় পানি স্প্রে করতে, যাতে বাতাসে ধূলিকণা না মেশে।এত কিছু করেও রাজধানী দিল্লির বায়ুদূষণ ৪৫০-র নিচে নামানো যায়নি।শীতের শুরুতে দিল্লির এই হাঁসফাঁস হাল ফি বছর দেখা যায়। দীপাবলি প্রধানত আলোর উৎসব হলেও এই উপলক্ষে পোড়ানো হয় দেদার আতশবাজি। বাজি ও আলোর রোশনাই ক্রমেই হিন্দু সম্প্রদায়ের ধর্ম পালনের অঙ্গ হয়ে গেছে। এ থেকে পরিত্রাণের উপায় হিসেবে সুপ্রিম কোর্ট চেষ্টার ত্রুটি রাখেননি। দূষণ নিয়ন্ত্রণ বোর্ডও দূষণমুক্ত আতশবাজি বা ‘গ্রিন ক্র্যাকার’ তৈরির ওপর জোর দিয়েছে। সুপ্রিম কোর্টও বহুবার পুলিশকে নির্দেশ দিয়েছেন, দূষণযুক্ত বাজি বাজেয়াপ্ত করার। কিন্তু তা সত্ত্বেও দেখা গেছে পরিস্থিতি অপরিবর্তিত।এর ফলে এবার দীপাবলির আগে এ–সংক্রান্ত এক আবেদনের জবাবে সুপ্রিম কোর্টের বিচারপতি এস এস সুন্দরেশ ও…

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira