1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
Logo

সাহিত্য একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশিত হলো দেয়ালিকা ‘সাহিত্যরেখা’

রিপোর্টারের নাম:
  • আপডেট: বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

চাঁদপুর প্রতিনিধি:শব্দের বুননে, কবিতার রঙে এবং সৃজনশীলতার নান্দনিক আয়োজনে চাঁদপুর সাহিত্য একাডেমির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশিত হয়েছে দেয়ালিকা ‘সাহিত্যরেখা’। সোমবার (৭ জুলাই) বিকেলে সাহিত্য একাডেমির মোহাম্মদ নাসিরউদ্দীন মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে দেয়ালিকাটি উন্মোচন করা হয়।

জেলা সাহিত্যচর্চার দীর্ঘ ঐতিহ্যকে ধারণ করে প্রকাশিত এই দেয়ালিকায় স্থান পেয়েছে চাঁদপুরের নবীন ও প্রবীণ কবিদের ২৩টি নির্বাচিত কবিতা। প্রতিটি কবিতাই জীবন, প্রকৃতি, প্রেম, মানবতা ও সময়ের নানা অনুভূতিকে শিল্পিত ভাষায় ধারণ করেছে। ফলে দেয়ালিকাটি শুধু একটি প্রকাশনা নয়, বরং জেলার সাহিত্যসাধনার একটি স্মারক হয়ে উঠেছে।

দেয়ালিকা ‘সাহিত্যরেখা’ সম্পাদনা করেন দেয়ালিকা উপ-কমিটির আহ্বায়ক মির্জা জাকির এবং সদস্য সচিব কবির হোসেন মিজি। আর নান্দনিক সাজসজ্জায় শিল্পরূপ দিয়েছেন চাঁদপুরের বিশিষ্ট চিত্রশিল্পী অজিত দত্ত। তাঁর শিল্পসম্মত বিন্যাস দেয়ালিকাটিকে আরও প্রাণবন্ত ও আকর্ষণীয় করে তুলেছে।

দেয়ালিকা ‘সাহিত্যরেখা’ সম্পাদক দেয়ালিকা উপ-কমিটির আহ্বায়ক মির্জা জাকির জানান, চাঁদপুর সাহিত্য একাডেমির চার দশকের পথচলাকে স্মরণীয় করে রাখতে এই দেয়ালিকা প্রকাশ করা হয়েছে। আমরা আশা করি এই দেয়ালিকা সাহিত্যপ্রেমী, কবি ও সংস্কৃতিকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করবে।

তিনি আরো বলেন, ‘সাহিত্যরেখা’ নতুন প্রজন্মকে সাহিত্যচর্চায় আরও উৎসাহিত করবে এবং চাঁদপুরের সাহিত্য-সংস্কৃতির ধারাবাহিক অগ্রযাত্রায় নতুন অনুপ্রেরণা যোগাবে বলে প্রত্যাশা করছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira