1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
Logo

ডেমোক্র্যাটদের মোকাবিলায় আরও আক্রমণাত্মক হতে যাচ্ছেন ট্রাম্প

রিপোর্টারের নাম:
  • আপডেট: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে বড় ধাক্কার পর হোয়াইট হাউসে কট্টরপন্থী স্টিফেন মিলারকে দায়িত্বে আনলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর কঠোর অভিবাসননীতির অন্যতম রূপকার মিলার হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হচ্ছেন। কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর পর এই নিয়োগের মধ্য দিয়ে ট্রাম্প ইঙ্গিত দিলেন, ডেমোক্র্যাটদের মোকাবিলায় তিনি আরও আক্রমণাত্মক হতে যাচ্ছেন।গতকাল শনিবার রাত সোয়া নয়টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ৪৩৫ আসনের মধ্যে ডেমোক্রেটিক পার্টি ২৫৪ আসনে জয়ী হয়েছে বলে জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস। একই সময় পর্যন্ত রিপাবলিকান পার্টি পেয়েছে ১৬২ আসন। ফল ঘোষণা বাকি রয়েছে ১৯ আসনের। নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন হয় ২১৮ আসন। আর ১০০ আসনের উচ্চকক্ষ সিনেটে ডেমোক্রেটিক পার্টির এখন ৫৪ এবং রিপাবলিকান পার্টির ৪৪ আসন রয়েছে। সিনেটের দুটি আসনের ফল ঘোষণা বাকি। এবার সিনেটের ৩৫ আসনে ভোট গ্রহণ হয়েছে।নির্বাচনে হারের পর প্রশাসনে রদবদল শুরু করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে মন্ত্রিসভায় কিছু পরিবর্তন আনার কথা জানানোর কয়েক ঘণ্টার মধ্যেই গত শুক্রবার মিলারের নিয়োগের কথা ঘোষণা করেন। সুসি ওয়াইলসের স্থলাভিষিক্ত হচ্ছেন মিলার। আগামীকাল সোমবার থেকে মিলারের নতুন দায়িত্ব নেওয়ার কথা রয়েছে।নির্বাচনের পর ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করার আগ্রহ দেখিয়েছিলেন ট্রাম্প। কিন্তু ‘আপসহীন’ মিলারকে বেছে নেওয়ায় ট্রাম্পের সেই আগ্রহ নিয়ে প্রশ্ন উঠেছে। ডেমোক্র্যাটরা বলছেন, ভোটের ধাক্কা থেকেও শিক্ষা নেননি প্রেসিডেন্ট ট্রাম্প। কিছু রিপাবলিকানও ট্রাম্পের সিদ্ধান্তের সমালোচনা করেছেন।মিলারকে নিয়োগ দেওয়ার কারণ জানতে চাইলে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমি একটি পরিবর্তন আনতে চেয়েছিলাম।’ মিলারকে পাশে নিয়ে তিনি বলেন, ‘মিলার দারুণ লড়াকু। শুরু থেকেই আমার সঙ্গে আছেন। তিনি খুবই বিশ্বস্ত।’ আপসের বার্তার পর লড়াইয়ের প্রস্তুতি কংগ্রেসের নিয়ন্ত্রণ হারালেও ট্রাম্প আরও দুই বছর ক্ষমতায় থাকছেন। এই সময়ে তাঁর প্রশাসনের নানা কর্মকাণ্ড নিয়ে তদন্তের প্রস্তুতি নিচ্ছেন ডেমোক্র্যাটরা। এমন পরিস্থিতিতে হোয়াইট হাউস সামলানোর দায়িত্ব পেলেন প্রেসিডেন্টের সবচেয়ে বিশ্বস্ত সহযোগীদের একজন—স্টিফেন মিলার।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্টের সঙ্গে কারা দেখা করবেন,…

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira