টাইম নিউজ ডেস্ক: চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ঐতিহাসিক বড় মসজিদ কমপ্লেক্সের সাবেক ও বর্তমান মোতাওয়াল্লী কর্তৃক অর্থ আত্মসাৎ, জালিয়াতি, হয়রানি ও মিথ্যা মামলার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। রবিবার দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জ প্রেসক্লাবে হয়রানির শিকার ভুক্তভোগী পরিবার বর্গ এ সংবাদ সম্মেলন অংশ নেয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগকারী মো. কবির হোসেন লিটন দাবি করেন, ২০২২ সালে যৌথ মালিকানায় ‘মডেল হসপিটাল’ প্রকল্পে তিনি ও তার স্ত্রী মরিয়ম বেগম ৬০ লাখ টাকা বিনিয়োগ করলেও মো. আলমগীর কবির পাটোয়ারী বিনিয়োগকারীদের সাথে বিশ্বাসভঙ্গ করে হাসপাতালটি নিজের একক মালিকানাধীন করেছেন বলে দাবি করেন। সম্মেলনে তার মতো একাধিক ভুক্তভোগী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
ভুক্তভোগী পরিবার দুর্নীতি দমন কমিশন দুদক চেয়ারম্যান, চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মমিনুল হক, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত আবেদন করে বিষয়টি গুরুত্বসহকারে তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা ও তাদের ন্যায্য পাওনা উদ্ধারের দাবি জানিয়েছেন।
হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ কমপ্লেক্সের আওতাধীন বিজনেস পার্ক মার্কেটের কয়েকটি ফ্লোরে মডেল হসপিটালটি পরিচালিত হয়ে আসছে।
Leave a Reply