মোহাম্মদ সাইফুল ইসলাম : চাঁদপুর জেলার বাণিজ্যিক প্রাণকেন্দ্র হাজীগঞ্জ বাজারে দীর্ঘ যানজট এর দায়ভার কার। বোগদাদ পরিবহন, আইদি পরিবহন না হকার ও ছোটখাটো যানবাহন। দীর্ঘ যানজটের এমন দৃশ্য মাঝে মাঝে হাজীগঞ্জবাসী দেখতে হয়। চরম ভোগান্তির মধ্যে পড়তে হয় দূরপাল্লার যানবাহন ও যাত্রী সাধারন।
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারে দৈনন্দিন লেগেই থাকে,যা থেকে তীব্র থেকে তীব্র যানজট ও চরম ভোগান্তির সৃষ্টি হয়। হাজীগঞ্জ পূর্ব বাজার থেকে পশ্চিম বাজার বিশ্বরোড চৌরাস্তা পর্যন্ত আসা-যাওয়ায় সময় লাগে ঘন্টার অধিক। রামগঞ্জ গৌরীপুর সড়কে চতুর্মুখী গাড়ির কারণে লেগে থাকে যানজট। অনেকেই ট্রাফিক সিগনাল অমান্য করে খামখেয়ালী মত গাড়ি চালিয়ে যায়।
বুধবার (১৫ জুলাই) চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ পশ্চিম বাজার বিশ্বরোড এলাকা সহ বাজারের অনেকাংশেই তীব্র যানজট সৃষ্টি হয়। এতে করে দূরপাল্লার যানবাহন ও হাজীগঞ্জ বাজারে আগত ক্রেতা বিক্রেতাসহ সাধারণ জনগণ চরম ভোগান্তির মধ্যে দিনের পর দিন পড়তে দেখা যায়।
Leave a Reply