নাভি পিল্লাই প্রথম অশ্বেতাঙ্গ নারী হিসেবে দক্ষিণ আফ্রিকায় আইন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন। ১৯৯৫ সালে প্রথম অশ্বেতাঙ্গ নারী হিসেবে দেশটির হাইকোর্টের বিচারক নিযুক্ত হন তিনি। গাজায় ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা জাতিসংঘ কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে তিনি আলোচিত হন।শান্তি ও আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠায় প্রচেষ্টার স্বীকৃতি পেয়েছেন দক্ষিণ আফ্রিকার মানবাধিকারকর্মী নাভি পিল্লাই। শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন তিনি।নরওয়েজিয়ান নোবেল কমিটি গতকাল শুক্রবার এ পুরস্কার ঘোষণা করে।গাজায় ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা জাতিসংঘ কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন নাভি পিল্লাই (৮৫)। তিনি রুয়ান্ডার গণহত্যার জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটিআর) প্রধান ছিলেন। বর্তমানে তিনি আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন, যেখানে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ রয়েছে।নাভি পিল্লাই এই পুরস্কার আন্তর্জাতিক অপরাধের শিকার ভুক্তভোগীদের উদ্দেশে উৎসর্গ করেছেন। পুরস্কার পাওয়ার পর অভিনন্দন ও শুভেচ্ছায় ভাসছেন পিল্লাই। তবে পিল্লাইকে পুরস্কার দেওয়ার কঠোর সমালোচনা করেছে ইসরায়েল।নরওয়ের অসলোতে গতকাল এক সংবাদ সম্মেলনে নরওয়েজিয়ান নোবেল কমিটির চেয়ারম্যান ইয়োরগেন ওয়াটনে ফ্রিডনেস শান্তি নোবেল পুরস্কার বিজয়ী হিসেবে নাভি পিল্লাইয়ের নাম ঘোষণা করেন। তিনি বলেন, যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যার মতো অপরাধ বিচারের আওতায় আনা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন পিল্লাই। ফ্রিডনেস বলেন, আন্তর্জাতিক আইনি ব্যবস্থা প্রচণ্ড চাপের মুখে রয়েছে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো আক্রমণের শিকার হচ্ছে। তিনি আরও বলেন, তাঁরা আইনি কাঠামো এবং আইন ও ন্যায়বিচারের প্রতি বৈশ্বিক শ্রদ্ধা ক্ষমতার রাজনীতির দিকে ঝুঁকে পড়ার প্রবণতা দেখতে পাচ্ছেন।নোবেল কমিটি বলেছে, আন্তর্জাতিক আইন ও বিচারব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে পিল্লাইয়ের অগ্রণী ভূমিকার পাশাপাশি তাঁর বিচারিক দৃঢ়তা, ব্যক্তিগত সততা ও সাহসকে গুরুত্ব দিয়েছে তারা।শান্তিতে নোবেল পুরস্কারজয়ী নাভি পিল্লাইপুরস্কার অপরাধের শিকার মানুষের জন্যনোবেল কমিটি পুরস্কার বিজয়ী হিসেবে নাম ঘোষণার সময় নাভি পিল্লাই জার্মানিতে ছিলেন। শুরুতে পুরস্কার পাওয়ার খবর কৌতুক হিসেবে মনে করেছিলেন তিনি। তাই তাৎক্ষণিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো সবাইকে তিনি বলছিলেন, ‘এটি নিশ্চয়ই একটি কৌতুক!…আপনাদের এই করতালি আমার কাছে…
Leave a Reply