1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
Logo

‘জাদুকর’–এ শুরু, বিচ্ছেদে শেষ; প্রীতম–শেহতাজের মধ্যে কী ঘটেছিল

রিপোর্টারের নাম:
  • আপডেট: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

‘আমাকে তোমার সাথে নিয়ে চলো’—২০১৭ সালে প্রীতম হাসানের গাওয়া ‘জাদুকর’ গানের মিউজিক ভিডিওতে বলা এ সংলাপ যেন শুধু পর্দার গল্প ছিল না। ওই গানের শুটিংয়েই প্রীতম হাসানের সঙ্গে শেহতাজ মনিরা হাশেমের পরিচয়। এরপর পরিচয় থেকে বন্ধুত্ব, বন্ধুত্ব থেকে প্রেম। প্রায় পাঁচ বছরের সম্পর্কের পর ২০২২ সালের অক্টোবরে বিয়ের মধ্য দিয়ে একসঙ্গে পথচলা শুরু করেন তাঁরা।শেহতাজ-প্রীতমবিয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রীতম–শেহতাজকে দেখে মনে হতো, তাঁদের গল্পটা বেশ ভালোই চলছে। কখনো ঘোরাঘুরি, কখনো বন্ধুদের সঙ্গে আড্ডা, কখনো একসঙ্গে কোনো অনুষ্ঠানে উপস্থিতি—দুজনের ছবি নিয়মিতই দেখা যেত সামাজিক যোগাযোগমাধ্যমে। তাই তাঁদের বিচ্ছেদের খবরটি যখন প্রকাশ্যে এল, অনেকের কাছেই তা ছিল বেশ বড় ধাক্কা। প্রশ্ন উঠেছে, কীভাবে এতটা পথ একসঙ্গে পেরিয়ে এসে আলাদা হয়ে গেলেন তাঁরা?প্রীতম ও শেহতাজ দুজনেই গত রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে আলাদা পোস্ট দিয়ে জানিয়ে দিয়েছেন, তাঁরা আর বৈবাহিক সম্পর্কে নেই। তবে তাঁদের সেই ঘোষণার বাইরে, কাছের মানুষদের সঙ্গে কথা বলে জানা যায়, সম্পর্কের ভেতরে দূরত্ব তৈরি হয়েছিল আরও আগে। সেই গল্পের সঙ্গে জড়িয়ে আছে প্রীতমের ক্যারিয়ারে আসা বড় পরিবর্তনও।প্রীতম হাসান ও শেহতাজ মনিরা হাশেম২০১৭ সালে ‘জাদুকর’ গানের মিউজিক ভিডিওর শুটিংয়ে প্রীতম ও শেহতাজের পরিচয়। কাজ করতে করতেই তাঁদের যোগাযোগ বাড়ে। একসময় তাঁরা বুঝতে পারেন, সম্পর্কটি আর শুধু বন্ধুত্ব বা ভালো লাগার মধ্যে নেই। পরে প্রীতম নিজেই জানিয়েছিলেন, ‘জাদুকর’-এর শুটিংয়ের পর শেহতাজকে বিয়ের কথা বলেছিলেন তিনি।শেষ পর্যন্ত ২০২২ সালের ২৯ অক্টোবর শ্রীমঙ্গলের একটি পাঁচ তারকা হোটেলে বিয়ে করেন তাঁরা। পাহাড় আর চা-বাগানে ঘেরা সেই আয়োজনে দুই পরিবার ও তাঁদের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন। নিজের বিয়ের পোশাকের নকশাও নিজেই করেছিলেন শেহতাজ। বিয়ের ছবি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনাও হয়েছিল। ২০২৩ সালে নিজেদের বাসায় ওঠেন প্রীতম–শেহতাজ। সংসারের পাশাপাশি দুজনের কাজও চলছিল। তবে ধীরে ধীরে তাঁদের জীবনে বড় পরিবর্তন আসতে শুরু করে।প্রীতম হাসান ও শেহতাজ মনিরা হাশেমনিজের মতো করে গান গাওয়া, কোক স্টুডিও বাংলার গান—এর বাইরে…

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira