চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুরে অগ্নিবীণা পাঠাগারের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে “পাঠক সমাবেশ ২০২৬” অনুষ্ঠান। অনুষ্ঠানে ৬নং উপাধি দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ নাজির হোসেন স্বপন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ চাঁদপুরের হাত থেকে কেস্ট গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ কবির হোসেন সরদার, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ চাঁদপুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নাজির হোসেন স্বপন, জনাব মোঃ আব্দুল আউয়াল, আলামিন একাডেমী স্কুল অ্যান্ড কলেজ, বাবুরহাট ক্যাম্পাস, চাঁদপুর; জনাব আব্দুল্লাহ আল মামুন, বিশিষ্ট সাংবাদিক; জনাব মোবারক ফলোয়ান, সভাপতি, ১৪নং ওয়ার্ড যুবদল, চাঁদপুর এবং জনাব সাদ্দাম হোসেন ঢালি, সাধারন সম্পাদক অগ্নিবীণা পাঠাগার।
অনুষ্ঠানে সভা প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন জনাব আশরাফুজ্জামান কাজী রাসেল, প্রতিষ্ঠাতা ও সভাপতি, অগ্নিবীণা পাঠাগার, চাঁদপুর।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ নাজির হোসেন স্বপন বলেন, বই মানুষের সবচেয়ে ভালো বন্ধু। একটি ভালো বই শুধু জ্ঞান দেয় না, মানুষের চিন্তাকে সমৃদ্ধ করে, বিবেককে জাগ্রত করে এবং সুন্দর ভবিষ্যৎ গড়ার পথ দেখায়।
তিনি বলেন, বর্তমান সময়ে প্রযুক্তির ব্যবহার মানুষের জীবনকে সহজ করেছে। তবে মোবাইল ও ইন্টারনেট ব্যবহারের পাশাপাশি বই পড়ার অভ্যাসও ধরে রাখতে হবে। জ্ঞানভিত্তিক, মানবিক ও আলোকিত সমাজ গঠনের অন্যতম প্রধান মাধ্যম হলো পাঠাভ্যাস।
তিনি আরও বলেন, “আজকের একজন মনোযোগী পাঠকই আগামী দিনের একজন জ্ঞানী, সৎ ও দায়িত্বশীল নাগরিক। তাই আমাদের প্রত্যেকের উচিত প্রতিদিন কিছু সময় বই পড়ার জন্য নির্ধারণ করা এবং শিশু-কিশোরদের বই পড়ার প্রতি উৎসাহিত করা।”
অগ্নিবীণা পাঠাগারের উদ্যোগের প্রশংসা করে নাজির হোসেন স্বপন বলেন, পাঠকদের মাঝে বই ও জ্ঞানের আলো ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি আয়োজকদের আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা জানান।
বক্তব্যের শেষে তিনি সবাইকে বই পড়া, জ্ঞান অর্জন এবং সমাজকে আলোকিত করার আহ্বান জানান। তিনি বলেন, “জ্ঞান হোক শক্তি, বই হোক আমাদের নিত্যসঙ্গী।”
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী, পাঠক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে “পাঠক সমাবেশ ২০২৬” অনুষ্ঠান সম্পন্ন হয়।
Leave a Reply