চট্টগ্রামের মেজবান মানেই জমজমাট আয়োজন, মসলার ঘ্রাণ আর অতিথি আপ্যায়নের আন্তরিকতা। এই ঐতিহ্যবাহী স্বাদ ও আতিথেয়তার অভিজ্ঞতা এবার ঢাকায় নিয়ে আসছে রেনেসন্স ঢাকা গুলশান হোটেল। হোটেলটির বাহার মাল্টি-কুইজিন রেস্টুরেন্টে ১১ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত চলবে বিশেষ বুফে ডিনার ‘মেজ্জানত আইয়ুন’। চট্টগ্রামের জনপ্রিয় সব খাবার আর আঞ্চলিক স্বাদের নানা পদ নিয়ে সাজানো হয়েছে এই আয়োজন। চাটগাঁইয়া খাবারের স্বতন্ত্র স্বাদে যারা মুগ্ধ, তাঁদের জন্য এই বুফেতে থাকছে বেশ কিছু পরিচিত পদ। মেজবান গোশত, চাটগাঁইয়া আখনি বিরিয়ানি, লইট্টা শুঁটকি ভুনা, ছুরি শুঁটকি দোপিয়াজা, ভেটকি পাতুরি, ছোলার ডাল ও ভুনা খিচুড়ি দিয়ে সাজানো হবে খাবারের মূল আয়োজন। পাশাপাশি থাকছে চাটগাঁইয়া পায়া নল্লি, মুরগির নারিকেল কোরমা, সরিষা কচুর লতি ও আতপ ভাতসহ আরও নানা পদ।শুরুতেই সালাদ, কোল্ড ক্যানাপে, দেশি ভর্তা ও আচারের আয়োজন। লইট্টা শুঁটকি, জলপাই, আমলকী ও আমের আচার খাবারের স্বাদে যোগ করবে ভিন্ন মাত্রা। ভর্তার স্বাদ যাঁদের বিশেষ পছন্দ, তাঁদের জন্য রয়েছে ধনিয়াপাতা, শুঁটকি, সরিষা ও কালোজিরার ভর্তা।বুফের আকর্ষণ বাড়াতে রাখা হয়েছে বেশ কয়েকটি লাইভ ফুড স্টেশন। চাপটি ও চিতই পিঠার সঙ্গে পছন্দমতো ভর্তা উপভোগ করা যাবে। তাওয়া স্টেশনে থাকছে লুচি ও কলিজা। আর লাইভ ফ্রাই স্টেশনে মিলবে পতেঙ্গার চিংড়ির চপ, লইট্টা ফিশ ফ্রাই ও রূপচাঁদা ফ্রাই। বাঙালির খাবারের আয়োজনে মিষ্টিমুখ না হলে যেন পূর্ণতা আসে না। তাই মিষ্টির তালিকায় থাকছে ক্ষীর সন্দেশ, রসমালাই, সন্দেশ, মিষ্টি দই, তাল পিঠা ও মেড়া পিঠা। পাশাপাশি লাইভ স্টেশনে তৈরি ভাপা পিঠা ও ক্ষীর পাটিসাপটার স্বাদ নেওয়ার সুযোগও থাকছে।‘মেজ্জানত আইয়ুন’-এর বুফে ডিনারের মূল্য জনপ্রতি ৮ হাজার ৯৯৯ টাকা নেট। অতিথিদের জন্য থাকছে বিশেষ অফার ‘একটির দামে তিনটি বুফে’। অফারটি সব ধরনের পেমেন্ট মেথডে প্রযোজ্য বলে জানিয়েছে হোটেল কর্তৃপক্ষ।১১ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত প্রতিদিনের খাবারের এই আয়োজন উপভোগ করতে যেতে হবে রেনেসন্স ঢাকা গুলশান হোটেলের লেভেল ৩-এ অবস্থিত বাহার মাল্টি-কুইজিন রেস্টুরেন্টে। টেবিল বুকিং ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ…
Leave a Reply