ভারতের পুলিশ গতকাল শনিবার রাজনৈতিক কৌশলবিদ অভিজিৎ দিপকেকে আটক করেছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত বেকার তরুণদের ‘তেলাপোকা’ বলে বিদ্রূপ করে মন্তব্য করার পর তিনি এই শব্দ নিয়ে পাল্টা মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন। এরপরই ভারতজুড়ে আন্দোলন শুরু হয়ে যায়। পরে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হলে সেই আন্দোলন নতুন মাত্রা পায়। গত জুলাইয়ে শিক্ষার্থীদের সেই আন্দোলনের চাপে শেষ পর্যন্ত কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন।ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে গতকাল পূর্বঘোষিত একটি সমাবেশে যোগ দিতে নয়াদিল্লি যাচ্ছিলেন দিপকে। তাঁর উড়োজাহাজ রাজধানীতে অবতরণের পরই পুলিশ সেখানে পৌঁছে যায়।ভোটার তালিকা নিয়ে কারসাজির অভিযোগ ঘিরে এ বিক্ষোভ ডাকা হয়েছিল। সমালোচকদের দাবি, ভোটার তালিকার খসড়া সংশোধনের সময় প্রায় ১৩ কোটি নাম বাদ পড়েছে।উড়োজাহাজের ভেতর পুলিশের উদ্দেশে দিপকে বলেন, ‘আমি গ্রেপ্তার হতে এসেছি, আমাকে গ্রেপ্তার করুন…আমি আপনাদের ভয় পাই না।’টেলিভিশনে প্রচারিত এক ভিডিওতে দেখা যায়, এক পুলিশ কর্মকর্তা দিপকেকে আশ্বস্ত করছেন। বলেন, ‘আপনাকে গ্রেপ্তার করা হচ্ছে না; বরং আপনার সহযোগিতা চাইছি।’৩১ বছর বয়সী দিপকে ভারতের বর্ণব্যবস্থায় নিচু অবস্থানে থাকা দলিত পরিবারে জন্মেছেন। চলতি বছর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত বেকার তরুণদের ‘তেলাপোকা’র সঙ্গে তুলনা করে মন্তব্য করেছিলেন। সেটার প্রতিবাদে দিপকের ছয় শব্দের একটি পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।দিপকেসহ সিজেপির শীর্ষ নেতারা আটকের পর আন্দোলনের নেতৃত্বে আসা কে এই অজিঙ্ক শিন্ডেসেই পোস্ট থেকেই জন্ম নেয় ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শুরুতে এটি ছিল অনলাইনভিত্তিক আন্দোলন। কিন্তু ব্যঙ্গাত্মক এ আন্দোলন খুব দ্রুত রাজনৈতিক চাপ সৃষ্টি করা শক্তিতে পরিণত হয়।এই আন্দোলন ভারতজুড়ে বড় বড় বিক্ষোভের আয়োজন করেছে। দীর্ঘ আন্দোলনের পর গত জুলাইয়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগে বাধ্য হন। টানা ১২ বছরের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভা থেকে এমন পদত্যাগ বিরল ঘটনা।এ পরিস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সম্প্রতি আন্দোলন শুরু হয়েছে। গতকাল নয়াদিল্লির যন্তর মন্তরে বিক্ষোভে যোগ দেওয়ার আগে আটক হন…
Leave a Reply