নন-আইটি ব্যাকগ্রাউন্ডের স্নাতক শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে আইটি প্রশিক্ষণ কোর্স পরিচালনা করে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়াক্ফ (আইএসডিবি-বিআইএসইডব্লিউ)। আইটি স্কলারশিপ প্রোগ্রাম তথ্যপ্রযুক্তি শিল্পের বিভিন্ন খাতে চাকরির বাজার অনুযায়ী কোর্সগুলো ডিজাইন করে কোর্স পরিচালনা করে আইএসডিবি-বিআইএসইডব্লিউ। এ প্রোগ্রামের আওতায় কোর্স সম্পন্নকারীদের ৯২ শতাংশ দেশে ও বিদেশে সফলভাবে কর্মরত। এ প্রোগ্রামে এখন পর্যন্ত ১৯ হাজার আইটি প্রফেশনাল তৈরি করেছে, যাঁরা দেশ এবং বিদেশের ৩ হাজার ২৫৪টির বেশি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। আইএসডিবি-বিআইএসইডব্লিউ বাংলাদেশ সরকার এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, জেদ্দা, সৌদি আরবের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান। তথ্যপ্রযুক্তি এবং কারিগরি শিক্ষা খাতে বাংলাদেশের যুবসমাজের কর্মসংস্থানের লক্ষ্যে আইএসডিবি-আইএসইডব্লিউ নিজস্ব অর্থায়নে কর্মমুখী শিক্ষা ও বিভিন্ন প্রকল্প প্রণয়ন, অর্থায়ন এবং বাস্তবায়ন করে থাকে।ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ৫৫ অনলাইন কোর্স বিনা মূল্যে শেখার সুযোগস্কলারশিপের সুবিধা• প্রত্যেক প্রশিক্ষণার্থীর জন্য প্রায় ২ লাখ টাকা সমমূল্যের কোর্স• এটি সম্পূর্ণ বিনামূল্যের একটি প্রশিক্ষণ প্রোগ্রাম• এটি দেশসেরা আইটি প্রশিক্ষণগুলোর মধ্যে অন্যতম• সফলভাবে কোর্স সম্পন্নকারীদের ‘প্লেসমেন্ট সেল’-এর মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়।স্কলারশিপে আবেদনের যোগ্যতা*স্নাতক/ফাজিল পাস বা মাস্টার্স/কামিলে অধ্যয়নরত শিক্ষার্থীরা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।*এ ছাড়া চার বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (শুধু কম্পিউটার/টেলিকমিউনিকেশন/ইলেক্ট্রনিকস/সিভিল/আর্কিটেকচার/ সার্ভে/কনস্ট্রাকশন) পাস প্রার্থীরাও আবেদন করতে পারবেন। সফলভাবে কোর্স সম্পন্নকারীদের ‘প্লেসমেন্ট সেল’-এর মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়।স্নাতক/ফাজিল পাস বা মাস্টার্স/কামিলে অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। চার বছর মেয়াদি ডিপ্লোমা–ইন–ইঞ্জিনিয়ারিং (শুধু কম্পিউটার/টেলিকমিউনিকেশন/ইলেকট্রনিকস/সিভিল/আর্কিটেকচার/সার্ভে/কনস্ট্রাকশন) পাস প্রার্থীদেরও সুযোগ।উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এমফিল ও পিএইচডি প্রোগ্রাম, ভর্তির বিস্তারিত জেনে নিনস্নাতক ও সমমানদের জন্য কোর্সগুলো কী কী• ওয়েব অ্যান্ড মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট ইউসিং স্প্রিং বুট, অ্যান্ড্রয়েড অ্যান্ড ফ্লাটার• ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট উইথ লারাভেল, রিঅ্যাক্ট, ভিউ.যেএস অ্যান্ড ওয়ার্ডপ্রেস• ক্রস প্ল্যাটফর্ম অ্যাপস ইউজিং এএসপি.নেট, অ্যাঙ্গুলার অ্যান্ড রিঅ্যাক্ট• ওরাকল ডেটাবেজ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট• নেটওয়ার্ক সলিউশন অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন• গ্রাফিকস, অ্যানিমেশন অ্যান্ড ভিডিও এডিটিংপ্রতিবছর সহস্রাধিক প্রশিক্ষণার্থী সফলতার সঙ্গে আইটি প্রশিক্ষণ সমাপ্ত করে আকর্ষণীয় ক্যারিয়ার গড়ে তুলছেন। তাঁরা নিয়োজিত আছেন দেশ-বিদেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে এবং অনেকেই আইটি…
Leave a Reply