1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
Logo

প্রতিটি দিন যেভাবে গতকালের চেয়ে উন্নত করবেন

রিপোর্টারের নাম:
  • আপডেট: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

প্রবাদ আছে—‘যার দুটি দিন সমান হলো, সে ক্ষতিগ্রস্ত; আর যার আজকের দিনটি গতকালের চেয়ে খারাপ হলো, সে ধ্বংসপ্রাপ্ত।’ ইসলামি জীবনদর্শনে এই বাক্যটির অন্তর্নিহিত বার্তা তাৎপর্যপূর্ণ।সময় একমুখী; যা একবার চলে যায়, তা আর ফেরে না। একজন মুমিনের প্রতিটি দিন শুধু নতুন একটি সূর্যোদয় নয়, বরং আত্মউন্নয়ন ও গতকালের ভুল শুধরে নেওয়ার নতুন সুযোগ।কীভাবে আমাদের প্রতিটি দিনকে গতকালের চেয়ে উন্নত করা যায়, তার কয়েকটি বাস্তবমুখী উপায় তুলে ধরা হলো।১. আত্মসমালোচনা করা আজকের দিনকে গতকালের চেয়ে উত্তম করতে হলে প্রথমে গতকালের লাভ-ক্ষতির হিসাব নেওয়া জরুরি। ইসলামে এই আত্মপরীক্ষাকে বলা হয় ‘মুহাসাবা’।খলিফা ওমর (রা.) এই আত্মোপলব্ধির তাগিদ দিয়ে বলতেন, ‘তোমাদের হিসাব নেওয়ার আগেই তোমরা নিজেদের হিসাব নিজেরা নাও এবং চূড়ান্ত হাশরের পেশির জন্য নিজেদের প্রস্তুত করো।’ (সুনানে তিরমিজি, হাদিস: ২৪৫৯)রাতে ঘুমানোর আগে বা দিনের শুরুতে নিজেকে প্রশ্ন করা উচিত—গতকাল কী ভালো কাজ করেছি, আর কী ভুল করেছি।মহান আল্লাহ বলেন, ‘হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেক ব্যক্তির লক্ষ্য করা উচিত যে আগামীকালকের জন্য সে কী পাঠিয়েছে।’ (সুরা হাশর, আয়াত: ১৮)গতকাল হয়তো কোনো পাপকাজ, কারও সঙ্গে খারাপ আচরণ বা অলসতায় সময় নষ্ট হয়ে গেছে। আজকের দিনটিকে ভালো করার অন্যতম উপায় হলো অতীত ভুলের জন্য অনুশোচনা করা এবং তা শুধরে নেওয়ার সংকল্প করা। জীবন যাপনে ভারসাম্য: নবীজির জীবন থেকে ৭ শিক্ষা২. ভোরের সূচনায় ইতিবাচক পরিকল্পনা দিনের সূচনা যদি সুন্দর হয়, তবে পুরো দিনের গতিপথ বদলে যায়। সকালে ঘুম থেকে উঠে আল্লাহর দরবারে আয়ু পাওয়ার কৃতজ্ঞতা প্রকাশ করা এবং দোয়ার মাধ্যমে শুভ সূচনা করা উচিত।ফজরের নামাজের পর সূর্যোদয়ের সময়টুকু অলসতায় না কাটিয়ে দিনের কাজ ও লক্ষ্য নির্ধারণে কাজে লাগানো বরকতময়।সুনির্দিষ্ট সময়সূচি ও পরিকল্পনা নিয়ে কাজে নামলে সময়ের অপচয় বন্ধ হয় এবং নতুন দিনে উৎপাদনশীলতা বাড়ে।৩. ভুলের ক্ষতিপূরণ ও তওবা গতকাল হয়তো কোনো পাপকাজ, কারও সঙ্গে খারাপ আচরণ বা অলসতায় সময় নষ্ট হয়ে গেছে। আজকের দিনটিকে ভালো…

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira